তারাবি না পড়লে রোজা হবে কি?

অনলাইন ডেক্স
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

কেউ যদি রোজা রাখে, কিন্তু তারাবির নামাজ না আদায় করে। তাহলে কি তার রোজা হবে? আর যারা তারাবি ১০ রাকাত বা ৮ রাকাত নামাজ পড়ে উঠে চলে যায়— তার তারাবি আদায় হবে?

এই প্রশ্নের উত্তর হলো- আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় আমাদের জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল— তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩)

সুরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। যারা মুসলমান, যারা সুস্থ, যারা বালেগ-প্রাপ্ত বয়স্ক, যাদের শারীরিক ও মানসিক রোগ নেই, তাদের জন্য রোজা রাখা ফরজ। তাদের অবশ্যই দিনের বেলা রোজা রাখতে হবে। সুবহে সাদিক থেকে-সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে পানাহার ও যৌনাচার ত্যাগ করতে হবে।


Advertisement

এটিই হচ্ছে রোজা বা সিয়াম। আর রাতে ইবাদতগুলোর মধ্যে এশার নামাজ ফরজ, বিতর পড়া ওয়াজিব; অন্যান্য নফল বা সুন্নাত সুযোগ থাকলে পড়বে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মর্যাদা দান করেছেন। তবে কেউ যদি তারাবির নামাজ না পড়ে— দিনের বেলা রোজা রাখে, তাহলে তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। কিন্তু সুন্নাত ও তারাবির মাধ্যমে তার যে মর্যাদা পাওয়ার সুযোগ ছিল, তা থেকে সে বঞ্চিত হলো।

আর কেউ যদি বিশ রাকাত না পড়ে, আট রাকাত বা বারো রাকাত পড়ে— তাহলে সে আট রাকাতের সাওয়াব পেয়ে যাবে। কিন্তু বিশ রাকাত পড়ার যে সাওয়াব ছিল, তা থেকে নিজেকে বঞ্চিত করল। এ ক্ষেত্রে সবাইকে খেয়াল রাখতে হবে— এই দুনিয়ার নামাজ-রোজা ইত্যাদি ইবাদতের অর্জন দিয়ে আখেরাতের লক্ষ লক্ষ বছর জীবন অতিবাহিত করতে হবে। কাজেই এ আমলগুলো আমাদের যত বেশি নেওয়া যায়, ততবেশি আখেরাতে আমাদের স্বচ্ছল জীবন আসবে। এজন্য যারা সুস্থ-সবল ও কোনো বাধা-বিপত্তি নেই, তারা যেন কম করার চেষ্টা না করেন; বরং বেশি করার চেষ্টা করেন। তারা শুধু বিশ রাকাতই নয়; বরং আরও বেশি পড়বেন, নফল নামাজ পড়বেন। কারণ, বেশি প্রাপ্তির মাস রমজান, তাই বেশি  বেশি করে সাওয়াব আদায় করে নিতে হবে।

(সূত্র: সুরা বাকারা, আয়াত ১৮৩; সহিহ মুসলিম, হাদিস : ১১,৭৫৯;  সুনানে কুবরা, বায়হাকি, হাদিস :  ৮৩৮৬)

শায়খের ফতওয়া-সংকলন ‘জীবন-জিজ্ঞাসা’ থেকে সংগৃহীত

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন