তারাগঞ্জের তৃণমূলের মানুষ জানে না গণভোট কী

অনলাইন ডেস্ক।
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬


আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট, যা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট নামে পরিচিত। `দেশের চাবি আপনার হাতে'- এই স্লোগান সামনে রেখে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে সেই প্রচার হাটে-বাজারে ব্যানার-পোস্টারেই সীমাবদ্ধ ।উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণভোট সম্পর্কে মানুষকে অবহিত করতে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যানার-পোস্টার টাঙানো, লিফলেট বিতরণ এবং সন্ধ্যায় হাটবাজারগুলোয় প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। তবে এসব উদ্যোগ প্রত্যন্ত গ্রামাঞ্চলে কার্যকর প্রভাব ফেলতে ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই।উপজেলার প্রত্যন্ত এলাকার অনেক মানুষই এখনো জানে না গণভোট কী, কিংবা ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের প্রকৃত অর্থ কী। 

Advertisement
হারিয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর আদাহিন্না গ্রামের মাঝবয়সী গৃহিণী, অষ্টম শ্রেণি পাস মনোয়ারা বেগম বলেন, ফেব্রুয়ারিতে এমপি ভোট হবে- এটা জানি। কিন্তু গণভোট কী, ‘হ্যাঁ’-‘না’ ভোট মানে কী, সেটা কেউ আমাদের বুঝিয়ে বলেনি। আপনারাই বলেন, গণভোটে ‘হ্যাঁ’-‘না’ ভোট আসলে কী?’  একই ধরনের বিভ্রান্তির কথা জানান চাঁদেরপুকুর এলাকার ডিগ্রি পাস গৃহিণী জিন্নাত আরা। গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের অর্থ জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ’ মানে ভোট দিলাম, আর ‘না’ মানে ভোট দিলাম না- এর বাইরে আর কিছুই জানি না।”

  রহিমপুর আশ্রয়ণ প্রকল্পে গিয়ে কথা হয় ইসমত আরা, কল্পনা ও মালতি রানীর সঙ্গে। গণভোট বিষয়ে জানতে চাইলে তারা জানান, গণভোট কী জানি না, সামনের মাসে বড় ভোট- এটাই জানি। বড় ভোট বলতে কী বোঝায়- এমন প্রশ্নে তারা জানান, এই ভোট দিয়া দেশের সরকার বদল হইবে- এইটাই বড় ভোট।  আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ ভোটের পক্ষে তারাগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রচার কার্যক্রম মূলত হাটবাজার ও জনবহুল এলাকাতেই সীমাবদ্ধ। ফলে গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে কার্যকর প্রচারণা চোখে পড়ছে না । এর ফলে গণভোটের মতো গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো রয়ে গেছে ব্যাপক বিভ্রান্তি ও তথ্যের ঘাটতি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন