তানজিন তিশাকে চেনেন না জায়েদ খান

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী তানজিন তিশাকে দেখেছেন, তবে সেভাবে চেনেন না বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে নানা আলোচিত ঘটনায় সাংবাদিকদের সামনে কথা বলেছেন জায়েদ খান। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। 

জায়েদের ভাষায়, সব সময় নায়ক-নায়িকাদের বিপদে পাশে ছিলেন বিনোদন সাংবাদিকরাই। মেয়েটি (তানজিন তিশা) ই্মম্যাচিউরড আরকি। এজন্যই হয়তো সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করতে গেছে। সাংবাদিকরা যদি কোনো তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তখন দাঁড়ানো খুব টাফ। খুবই কঠিন। এক কথায় সাংবাদিকদের সঙ্গে ঝামেলা করে শিল্পীদের টিকে থাকা খুব কঠিন। 

নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ বলেন. আমার সঙ্গে অনেক সাংবাদিকের ঝামেলা হয়েছিল। কিন্তু আমি এত বড় করিনি। সিনিয়র সাংবাদিকদের মাধ্যমে মিটমাট করেছি। আইন, পুলিশ ব্যবহার করা শিল্পীদের উচিত না। এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। একবার সাংবাদিকরা খেপে গেলে ওই তারকার ওঠে দাঁড়ানো টাফ। 

Advertisement

তিনি আরও বলেন, মেয়েটিকে (তানজিন তিশা) দেখেছি, তেমন আমি চিনি না। আমি মনে করি বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড। তাকে কারা বুদ্ধি দেয় আমি জানি না। এরা আসলে বোকা।

এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে এই অভিনেতা বলেন, আমি সত্যিই তানজিন তিশাকে চিনি না। তার নাম শুনেছি। যাকে চিনি না, তাকে জোর করে চেনানোও সম্ভব না। সাংবাদিকদের সঙ্গে তার এমন আচরণ করা ঠিক হয়নি।

সম্প্রতি হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস, রাতে লাইভ, সাংবাদিকদের হুমকিসহ নানা ঘটনায় আলোচনার মুখে পড়েন তানজিন তিশা। এ ঘটনায় ডিবি কার্যালয়ে গিয়েও অভিযোগ জানান তিনি। এরপরই তার উপর ক্ষুব্ধ হয় সাংবাদিক মহল। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন