ডেভিল হান্ট'র নামে নিরীহ মানুষকে হয়রানি চলবে না : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “ডেভিল হান্টের নামে নিরীহ মানুষকে হয়রানি করা চলবে না। আওয়ামী লীগের আমলে যারা দুর্নীতি-লুটপাট-নিপীড়ন ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ছিল তাদের অবশ্যই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসা বা বিভাজনের রাজনীতি করে না, বিএনপি ঐক্যের রাজনীতি সংঘাত ও সহিংসতার পরিবর্তে শান্তি ও সম্প্রীতির রাজনীতিই বিএনপির আদর্শ।
আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে, তা ক্ষমার অযোগ্য উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল-সহ যারা খুন-গুম-দুর্নীতি-লুটপাট ও দমন-পীড়নের জন্য দায়ী, তাদের অবশ্যই বিচার হতে হবে।
বিএনপি দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি অন্তর্ভূক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ।
(আজ শনিবার -১০/০১/২৬ ইং) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা গাজীরভিটা ও কৈছাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়, উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের দোয়া চান এবং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান

Comments
No comments
Add a comment: