ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫


ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা

ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) কর্তৃক 'স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জয়নুল আবদিন ফারুক বলেন, সবাই যখন ড. ইউনূসের কাছে যান তখন তিনি (ড. ইউনূস) বলেন 'কী সাহস পাই আপনাদেরকে সাথে পেলে'।

Advertisement

সেই সম্মান ও সাহস আমরা আপনাকে দিচ্ছি। সেই সাহসকে যদি আপনারা সাহসের সঙ্গে মোকাবিলা না করেন, নির্বাচন বিলম্বিত করেন তাহলে এর দায়দায়িত্ব আপনার উপরে পড়বে। আমরা নির্বাচন-নির্বাচন এজন্য বলি যে আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন। তারাই মূল দায়িত্ব পালন করবে, কোনটা সংস্কার হবে কোনটা হবে না।ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম ৬ তারিখ (৬ আগস্ট) থেকে কী কী যেন হয়।আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম। কিন্তু একটা আওয়ামী লীগের কর্মীর গায়ের ওপর হাত উঠাতে দেন নাই তারেক রহমান।

এতো অত্যাচারের পরেও... নেতা নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে? তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এই নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার।

জনপ্রতিনিধির সরকার দরকার।তিনি বলেন, এখন কেউ যদি ডিজিএফআই-এনএসআই দিয়ে নতুন দল তৈরির করার চেষ্টা করেন, তাহলে ১/১১-এর মতো বদনামটা আপনাদের (অন্তর্বর্তী সরকার) ঘাড়েও চাপবে। নতুন দল যত হবে ভাববে আপনারাই করছেন।তিনি বলেন, নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর বিরোধিতা কইরেন না। আসেন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি। 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন