ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রবিবার (২৩ জুন) দুপুরে শহর চৌড়াস্তায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে গিয়ে শেষ হয়। এসময় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।
শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো প্রমূখ।

Comments
No comments
Add a comment: