ট্রাম্প জিততেই দেশ ছাড়ার কথা ভাবছেন অনেক হলিউড তারকা

অনলাইন ডেস্ক
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪



মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তার জয়লাভের পরই হলিউডের অনেক তারা দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। 

আমেরিকা ফেরেরা ইতোমধ্যেই জানিয়েছেন যে, তিনি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন। ৪০ বছর বয়সী ফেরেরা তার স্বামী রায়ান পিয়ার্স উইলিয়ামস এবং দুই সন্তান সেবাস্টিয়ান ও লুসিয়ার সাথে যুক্তরাজ্যে একটি নতুন জীবন শুরু করতে চলেছেন বলে জানিয়েছেন।ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘সিস্টারহুড অব দ্য ট্র্যাভেলিং প্যান্ট’ খ্যাত অভিনেত্রী তার সন্তানদের জন্য আরও ভাল জীবনের সন্ধানে রয়েছেন, যা যুক্তরাষ্ট্রে থেকে সম্ভব নয়।

কমালা হেরে যাবার পর রীতিমতো বিধস্ত ফেরেরা নিউইয়র্ক পোস্টকে বলেছেন, আমেরিকা সত্যিই অসুস্থ তাই ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হচ্ছেন।

Advertisement

শ্যারন স্টোনও ইতালিতে যাওয়ার কথা ভাবছেন। জুলাই মাসে, ‘বেসিক ইনস্টিনক্ট’ খ্যাত অভিনেত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার বিষয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে, ইতালিতে একটি বাসা কেনার কথা বিবেচনা করছেন। শ্যারনের অভিযোগ, তার জীবনে এই প্রথম তিনি কাউকে দেখলেন যে কেউ ঘৃণা ও নিপীড়নের মাধ্যমে অফিসের জন্য দৌঁড়াচ্ছে।

এদিকে, গার্ডিয়ানের সাথে ২০২৩ সালের একটি সাক্ষাত্কারে, ৭৮ বছর বয়সী গায়ক এবং অভিনেত্রী সেইসঙ্গে ট্রাম্পের একজন কট্টর সমালোচক চের বলেছেন, সাবেক প্রেসিডেন্টের নেতৃত্ব তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছিল। ২০২৩ সালের একটি সাক্ষাত্কারে, ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছিলেন, আমি আলসারে ভুগছি। সে যদি আবার ক্ষমতায় আসে এইবার আমাকে দেশ ছাড়তে হবে।

সহশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে নির্বাচনের ফলাফল নিয়ে তার হৃদয়বিদারক কথা শেয়ার করার জন্য তার নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। তিনি লিখেছেন, প্রতিটি ব্যক্তি আজ ফলাফলের পরিণাম অনুভব করছেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন