ট্রলকারীদের সামলাতে যে চার কৌশল জানালেন রাশমিকা

বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩


রাশমিকা মান্দানা, বলিউড ও দক্ষিণী ভারতের জনপ্রিয় অভিনেত্রী। তিনি ভারতের ‘জাতীয় ক্রাশ’হিসেবেও পরিচিত। দক্ষিণী সিনেমায় তার বেশ কিছু ব্যবসা সফল ছবি রয়েছে। তবে বলউডে এখনও সেভাবে বক্স অফিস কাঁপাতে পারেননি তিনি।

‘গুডবাই’-এর পর বলিউডে তার মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘মিশন মজনু’। তবে দুটি ছবিই বক্স অফিসে ব্যর্থ।

এখন অবশ্য রাশমিকার জীবনে আশার আলো দেখাচ্ছে ‘অ্যানিমেল’ ছবিটি। ‘অ্যানিমেল’ ছবির কারণে বারবার আলোচনায় উঠে আসছেন রাশমিকা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির অংশ হতে পেরে দারুণ উৎফুল্ল এই অভিনেত্রী। তবে এটা সত্যি, ‘পুষ্পা’ ছবির মধ্য দিয়ে তার ভক্ত বেড়েছে। আজ সারা ভারতে তার অসংখ্য অনুরাগী। পুষ্পার পর থেকে রাশমিকার গায়ে লেগেছে ‘প্যান ইন্ডিয়া তারকা’র তকমা। যদিও শুরুতে এই তকমার কারণে লজ্জা পেতেন তিনি। সম্প্রতি এর কারণ ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে প্যান ইন্ডিয়া তারকার তকমা নিয়ে রাশমিকা বলেছেন, “শুরুতে আমাকে যখন এই তকমা দেওয়া হয়েছিল, তখন বেশ লজ্জা করত। কিন্তু পরে বুঝতে পারি, আমরা এখন এমন এক সময়ে অবস্থান করছি, যেখানে সবাইকে একটা পুরো ইন্ডাস্ট্রি হিসেবে দেখা হয়। এখন বলিউড, টালিউড আলাদা করে দেখা হচ্ছে না। আমি খুশি, এই ভেদাভেদ কম করার পেছনে আমারও কিছুটা অবদান আছে। এখন আমার ক্যারিয়ারের দারুণ এক সময় চলছে। এর থেকে আনন্দের কথা আমার জন্য আর কীই-বা হতে পারে।”

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’ ছবির ট্রেলার। রাশমিকার আশা ছিল ট্রেলার মুক্তির পর সাড়া মিলবে। কিন্তু ট্রেলার সাড়া ফেলেছে বটে, তবে রাশমিকার ক্ষেত্রে উল্টোটাই হয়েছে। রাশমিকার মুখে সংলাপ শুনে হাসাহাসি থেকে ট্রল শুরু হয়েছে নেটপাড়ায়। রাশমিকা ও রণবীর একটি দৃশ্যে কী যে বলছেন, কিছুই নাকি বোঝা যাচ্ছে না, এমনটাই বলছেন দর্শকেরা।

অভিনেত্রীকে অনেকেই এই দৃশ্যে ‘গোলমাল’ ছবির তুষার কাপুরের সঙ্গে তুলনা করেছেন। দেখা যাচ্ছে, বাগ্যুদ্ধে জড়িয়েছেন রাশমিকা-রণবীর। কিন্তু বাগ্যুদ্ধে কথা জড়িয়ে গেল অভিনেত্রীর। রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল এই দৃশ্য। কেউ লিখেছেন, “দক্ষিণি অভিনেত্রী হিন্দি বললে এমনটাই হয়।” এমনও বলেছেন কেউ, রাশমিকা অভিনয়ই পারেন না!

এসবে পাত্তা দেন না রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হওয়া নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেছেন রাশমিকা।

তিনি বলেন, “সত্যি বলতে, ট্রলকারীদের সামলানোর তিন-চারটি আলাদা কৌশল আছে। ১. আপনি তাদের মন্তব্য মোটেও দেখবেন না। ২. তাদের পাত্তা না দেওয়া। ৩. হেসে এগিয়ে যাওয়া। ৪. কান্নাকাটি করা। এটা বুঝতে হবে যে তাদের ওপর আপনার নিয়ন্ত্রণ নেই। তারা যা ইচ্ছা তা-ই বলবেন। কখনও তাদের কারণে আপনি এক অন্য দুনিয়ায় চলে যাবেন। কখনও আবার তাদের মন্তব্য আপনাকে মানসিকভাবে প্রভাবিত করবে। কিন্তু আপনাকে কিছুতেই প্রভাবিত হওয়া যাবে না। কারণ, আপনার নিজের একটা জীবন আছে। তাদের কথা ধরে বসে থাকলে আপনার চলবে না।’

আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’ ছবিটি। এতে প্রথমবারের মতো রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন