টম এন্ড জেরির প্রেম নিয়ে আসছে শাফিউল রাজ

নতুন প্রজন্মের দর্শকদের জন্য আসছে ভিন্নধর্মী রোমান্টিক কমেডি ড্রামা— “টম & জেরির প্রেম”।
গল্পে দেখা যাবে, হঠাৎ নিরুদ্দেশ হওয়া এক অপরিচিত মেয়ে এসে ভাড়া নেয় এক ব্যাচেলর ছেলের বাসা। সেখান থেকেই শুরু হয় তাদের সাপেনেউলে সম্পর্ক, যা ধীরে ধীরে পরিণত হয় প্রেমে। রোমান্টিকতার পাশাপাশি হাস্যরসাত্মক দৃশ্যও থাকবে এই নাটকে, যা দর্শকের জন্য বিশেষ উপভোগ্য হবে বলেই প্রত্যাশা শিল্পীদের। এ নাটকে অভিনয় করেছেন নতুন জুটি শাফিউল রাজ ও শায়লা সাথী। এটি তাদের দ্বিতীয় কাজ। এর আগে একসাথে তারা “পরিবার” নাটকে কাজ করেছিলেন, যা দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। শিল্পীরা আশা করছেন, “টম & জেরির প্রেম”ও দর্শকের মনে জায়গা করে নেবে একই ভালোবাসা নিয়ে। তাই এবার দর্শকের জন্য থাকছে প্রেম, টানাপোড়েন আর হাসির রঙে ভরপুর এক অনবদ্য গল্প।

Comments
No comments
Add a comment: