জেল প্রসঙ্গে যা বললেন সালমান খান

সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই নানা পোস্ট ঘিরে আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা সালমান খান।
এবার হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হওয়ার সময় সালমান খানকে ঘিরে ধরেন ফটোগ্রাফাররা। একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ ও প্রশ্নে বিরক্ত হয়ে পড়েন অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান লেখেন, “হাসপাতালে আমার কষ্টের মুহূর্তও উপভোগ করতে দেখলাম পাপারাজ্জিদের। যাদের পাশে আমি সবসময় দাঁড়িয়েছি, তারাই এখন এমন আচরণ করছে।”
তিনি আরও বলেন, “যদি কেউ আমার দুর্বলতা বা ক্ষতি থেকে উপার্জন করতে চায়, তাহলে আমি তা মেনে নেব না।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ছবি তোলা কি মানুষের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? পোস্টে সালমান আরও লেখেন, “আমি এখনও লড়াই করতে জানি। প্রয়োজন হলে শত মানুষকেও জবাব দিতে পারি। আমার বয়স এখন ষাট, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলিনি। আমাকে জেলে পাঠাতে চাইলে পাঠাতে পারেন।”

Comments
No comments
Add a comment: