জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির, তোলপাড় নেটমাধ্যম

অনলাইন ডেস্ক
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫


প্রেমের গুঞ্জন তো ছিলই, পড়েছে আনুষ্ঠানিক সিলমোহরও।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মার্কিন পপ সেনসেশন কেটি পেরি- রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এখন এক সুতোয় গাঁথা। এতদিন যা ছিল শুধুই ‘গুঞ্জন’, জাপান সফরে তা প্রকাশ্য পেল পূর্ণাঙ্গ প্রেম হয়েই! সদ্যই জাপান সফরে যান কেটি-ট্রুডো জুটি। সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো; সঙ্গী হিসেবে নেন কেটিকে। আর তা প্রকাশ হতেই আলোচনা তুঙ্গে ওঠে। সেদিন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দেন ট্রুডো নিজে।  মাঝে কেটে গেল দুটো দিন। এখনও জাপান সফরেই এই জুটি। তাদের সম্পর্ক নিয়ে তীব্র আলোচনার মধ্যে আগুনে ঘি ঢাললেন গায়িকা; জাপান সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; যেখানে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মেলে গায়িকাকে।  কেটির এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়। তাতে দেখা যায়, ট্রুডোর সঙ্গে একদম গালে গাল ঠেকানো ঘনিষ্ঠ ছবি! যা রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তোলে। 
Advertisement

ছবিতে দেখা যায়, জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কেটি। একটি ছবিতে দুজনে গাল ঘেঁষে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেমুখেই উপচে পড়ছে নতুন সম্পর্কের উচ্ছ্বাস। আরেকটি ফ্রেমে দেখা যায়, নিভৃতে খাবার উপভোগ করছেন এই জুটি। ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, সফরের আনন্দ যে শুধুই ভ্রমণে সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিলেন স্পষ্টভাবেই।  এমন অবস্থায় কেটি-ট্রুডোকে দেখে মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস আর বিস্ময়ের বাঁধ ভেঙেছে। রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন যেন নেটিজেনদের কাছে এক বড় চমক- তা বলার বাকি রাখে না।   কেটি-ট্রুডোর এই প্রেমের চিত্রনাট্য অবশ্য কিছুটা আগেই লেখা হয়েছিল। বছর জুড়েই তাদের দেখা গেছে সন্দেহজনক পরিস্থিতিতে যা তাদের প্রেম গুঞ্জনের মাত্রা বাড়িয়ে দেয়।   এবার সেই জল্পনাকেই বাস্তবে রূপ দিল তাদের এই জাপান সফর।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন