জাতিসংঘ থেকে খারাপ খবর পেল ইসরায়েল

অনলাইন ডেস্ক
শুক্রবার, ২০ জুন ২০২৫


মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল হামলা-পালটা হামলার উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। ইসরায়েল তার সামরিক আগ্রাসনকে যুক্তি দিচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি থামানোর প্রয়োজনে।

তবে বাস্তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা, জোরপূর্বক উচ্ছেদ এবং বেসামরিক জনগণের ওপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাড়িয়ে তুলেছে উদ্বেগ।

এই প্রেক্ষাপটেই ইসরায়েলকে আবারও জাতিসংঘের 'কালো তালিকায়' অন্তর্ভুক্ত করা হয়েছে- এবারও শিশুদের বিরুদ্ধে সংঘাতকালীন গুরুতর সহিংসতার অভিযোগে।

প্রসঙ্গত, ২০২৪ সালে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অভূতপূর্ব মাত্রায় শিশুদের ওপর সহিংসতা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয় জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে। এটি টানা দ্বিতীয় বছর, ইসরায়েল এই তালিকায় নাম লেখালো। খবর আল-জাজিরার।

‘চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ১৮ বছরের নিচে শিশুদের বিরুদ্ধে ২০২৪ সালে ৪১,৩৭০টি গুরুতর সহিংসতা জাতিসংঘ যাচাই করেছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।

এর মধ্যে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ২,৯৫৯ শিশুর বিরুদ্ধে ৮,৫৫৪টি লঙ্ঘন করেছে- যার ২,৯৪৪ জন ফিলিস্তিনি এবং মাত্র ১৫ জন ইসরায়েলি শিশু।

Advertisement

জাতিসংঘ নিশ্চিত করেছে, ২০২৪ সালে গাজায় ১,২৫৯ শিশু নিহত এবং ৯৪১ জন আহত হয়েছে। আরও ৪,৪৭০ শিশুর মৃত্যুর তথ্য যাচাই করা হচ্ছে। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে ৯৭ শিশু, সেখানে ৩,৬৮৮টি সহিংসতা নথিভুক্ত হয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, অবরুদ্ধ গাজা ও ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে শিশুদের ওপর সহিংসতার মাত্রা আমাকে স্তম্ভিত করেছে। বিস্ফোরক অস্ত্রের ব্যবহার জনবহুল এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।

তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং বেসামরিক লক্ষ্যবস্তু থেকে হামলা বিরত রাখার আহ্বান জানান। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড–কেও দ্বিতীয়বারের মতো কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ।

গাজা ছাড়াও চলতি বছরে শিশুদের ওপর সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো (প্রায় ৪ হাজার), সোমালিয়া (প্রায় ২ হাজার ৫০০), নাইজেরিয়া (প্রায় ২ হাজার ৫০০), হাইতি (প্রায় ২ হাজার ২০০)।

সবচেয়ে বেশি সহিংসতা বৃদ্ধির হার দেখা গেছে লেবানন (৫৪৫%), মোজাম্বিক (৫২৫%), হাইতি (৪৯০%), ইথিওপিয়া (২৩৫ শতাংশ) ও ইউক্রেনে (১০৫ শতাংশ)।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা