ছায়াবাণীতে পাঠান, ১৫ দিন হাউসফুলের স্বপ্ন দেখছে হল কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩


সেন্সর ছাড়পত্র মেলায় আগামী ১২ মে দেশের হলে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট সিনেমা 'পাঠান'। ওইদিন থেকে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে চলবে ভারতীয় এ সিনেমা। ইতোমধ্যে শুরু করে দেওয়া হয়েছে প্রচারণাও।

আগামীকাল শুক্রবার (৫ মে) থেকে শুরু হচ্ছে অগ্রীম টিকিট বিক্রি। নগরীর সি.কে ঘোষ রোড এলাকায় অবস্থিত হলের গেটের বামপাশে এবং হলটির ভেতরে ঢুকলেই চোখে পড়বে ‘পাঠান’র পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ১২ মে ‘পাঠান’-এর শুভমুক্তি।

পাঠান মুক্তির মাধ্যমে দীর্ঘদিনের দর্শকখরা কাটিয়ে আবারও হলমুখী হবে দর্শকরা, এমনটাই প্রত্যাশা ছায়াবাণী হল কর্তৃপক্ষের। মুক্তির পর অন্তত ১৫ দিন সিনেমা হল হাউসফুল থাকবে, এমন স্বপ্নও দেখছেন তারা।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যার পর ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার মো. শফিকুল ইসলামের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানিয়েছেন। 

Advertisement

শফিকুল ইসলামের বলেন, আগামী ১২ মে থেকে পাঠান সিনেমা চলবে ছায়াবাণীতে। এর প্রচারণা হিসেবে মাইকিং, পোস্টারিং করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হবে। ইতোমধ্যে অগ্রীম টিকিট বিক্রির ঘোষণাও দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (৫ মে) সকাল থেকে টিকেট বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, প্রথম দিন থেকেই হলে ব্যাপক দর্শক হবে বলে আশা করছি। এবার ঈদের সিনেমা লিডারেও ভালো দর্শক পেয়েছি। পাঠানে প্রতিটি শো হাউসফুল থাকবে বলে আমাদের প্রত্যাশা। বিদেশি সিনেমা দেশে চললে দর্শকও যেমন পাব তেমনি দেশি নির্মাতারা আরও ভালো সিনেমা নির্মাণে আগ্রহী হবে, যোগ করেন শফিকুল।

পাঠান সিনেমার টিকিটের দাম আগের মতোই থাকবে জানিয়ে তিনি বলেন, রিয়াল স্টল ৮০ টাকা, ডিসি ১০০ টাকা, ভিআইপি বক্স ও ফ্যামেলি ভিআইপি বক্স ২০০ টাকা করে বিক্রি হবে। তিন ক্লাস মিলে ৮৫০টি আসন রয়েছে।

সূত্র: dhakapost

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন