চৌহালীতে তোহফা এগ্রো কেয়ার এর উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ চৌহালী উপজেলার এনায়েতপুর থানার ২ নং স্থল ইউনিয়ন এর লাঙ্গল মুড়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবার দ্বারা গঠিত তোহফা এগ্রো কেয়ার এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে দুস্থ অসহায় কিছু সংখ্যক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ) বিকেল ৩ টায় তোহফা এগ্রো কেয়ার এর ম্যানেজিং ডাইরেক্টর শাহজাহান আলী মোল্লার উদ্যোগে শীতার্ত পরিবারের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
তিনি বলেন, আমরা তোহফা এগ্রো কেয়ার এর মাধ্যমে চরাঞ্চলের দুঃস্থ অসহায় মানুষের যে কোন বিপদে আমরা সাহায্য সহযোগিতা করে যেতে চাই।
এসময় তোহফা এগ্রো কেয়ার এর ম্যানেজিং ডাইরেক্টর ছেলে মাহিম ফারহান ঐক্য ও মেয়ে ঐশ্বর্য শারিকা মন, শহিদুল ইসলাম,ফটিক মোল্লা বর্তমান লাঙ্গল মুড়া মেম্বার শাহাদত হোসেন ও আব্দুল সাত্তার মেম্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: