চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন আজ।

চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন আজ।
বুধবার, ১২ জুলাই ২০২৩


পুরো নাম দিলারা হানিফ রিতা। চলচ্চিত্র পরিবার ও দর্শক মহলে তিনি পূর্ণিমা নামেই পরিচিত। চাঁদের মতোই চলচ্চিত্রাঙ্গনে উজ্জ্বল আলো ছড়িয়েছেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী।

চলচ্চিত্র থেকে দূরে থাকলেও কিংবা চলচ্চিত্রে যদি আর অভিনয় নাও করেন, তবুও চলচ্চিত্রের আকাশে আজীবন তারা হয়েই জ্বলবেন পূর্ণিমা। আজ দেশীয় চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে'খ্যাত নায়িকার জন্মদিন। ১৯৮৪ সালের আজকের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার শৈশব কাটে সেখানেই। মাত্র ১৩ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা যা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৮ সালে । এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। এছাড়া একই সিনেমায় অভিনয় করেন চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র ফারুক ও ববিতা। প্রথম সিনেমার মাধ্যমেই আলোচনায় চলে আসেন পূর্ণিমা। ২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে 'ভালো হতে দিল না' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভি

Advertisement
নেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া বাচসাসসহ অসংখ্য সংগঠন থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মতিউর রহমান পানু পরিচালিত 'মনের মাঝে তুমি' চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক 'মেঘের পরে মেঘ' 'সুভা', এবং এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা ও 'আকাশ ছোঁয়া ভালোবাসা'।

চলচ্চিত্রে পূর্ণিমার যখন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, ঠিক তখনই ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শ্বশুরবাড়ির নির্দেশে ও সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় কমিয়ে দেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। মেয়ের নাম আরশিয়া উমাইজা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটকেও অভিনয় করতে দেখা যায় পূর্ণিমাকে। এছাড়া টিভি বিজ্ঞাপন ও উপস্থাপনাও করেন। বর্তমানে পূর্ণিমা কোনো সিনেমা ও নাটকে অভিনয় না করলেও মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুই সিনেমা। একটি ওবায়দুল কাদেরের সাহিত্য অবলম্বনে 'গাঙচিল' এবং অন্যটি 'জ্যাম'। তবে সিনেমা দু'টি কবে নাগাদ মুক্তি পেতে পারে এখনো নিশ্চিত নয়। দুটি সিনেমাতেই পূর্ণিমার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন