চার বাউলের গান নিয়ে লালন ব্যান্ডের অ্যালবাম

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

চার বাউল সাধকের গান নিয়ে নতুন অ্যালবাম আনছে ‘লালন’ ব্যান্ড।

সাতটি গান নিয়ে সাজানো এই অ্যালবামের নাম দেওয়া হয়েছে 'বাংলার বাউল' বা ‘বাউলস অব বেঙ্গল’।বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ‘একটা বদ হাওয়া’ শিরোনামের গান রিলিজ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই অ্যালবামের প্রচার কাজ। এই গানে কণ্ঠ দিয়েছে ব্যান্ডের লিড ভোকালিস্ট নিগার সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন দলনেতা ও ড্রামার থিন হান মং তিতি। তিতি বলেন, ধারাবাহিকতা বজায় রেখে কিছুটা বিরতি দিয়ে দিয়ে এই মাসেই পুরো অ্যালবামটি প্রচার করা হবে।চলতি মাসের ১৪ তারিখ গেছে ফকির লালন শাহের ২৫০তম জন্মবার্ষিকী আর ১৭ তারিখ আসছে তিরোধান দিবস, এই দুই দিবসকে কেন্দ্র করে এই অ্যালবামের প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিতি জানিয়েছেন। তিনি বলেন, বাংলার বাউল' নামও দেওয়া হয়েছে সে&#

Advertisement
2439; ভাবনা থেকেই। বাংলার বাউল সাধকদের সম্মান জানাতে অ্যালবামটি করা হয়েছে। গানগুলো আগেই প্রস্তুত ছিল, কেবল প্রচার কাজটা এতদিন শুরু হয়নি।তিতি জানিয়েছেন, অ্যালবামের সাতটি গানের মধ্যে লালন সাঁইয়ের চারটি। এগুলো হল-‘একটা বদ হাওয়া’, ‘সত্য বল সুপথে চল’, ‘মান তরঙ্গ’ ও ‘অধর চাঁদ’। আর বাকি তিনটির মধ্যে আছে শাহ আবদুল করিমের ‘তোমারও পিরিতে বন্ধুরে’, রাধারমণ দত্তের ‘বন্ধু দয়াময়’ এবং বিজয় সরকারের ‘আমি যারে বাসি ভালো’ শিরোনামের গান। এতে আরও গান যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তিতি।অ্যালবামের গানগুলোকে লালন বা অন্য শিল্পীদের গানের গতানুগতিক ধারা থেকে কিছু ভিন্ন বলছেন তিতি। লালন ব্যান্ডে বর্তমান লাইনআপে রয়েছে নিগার সুলতানা সুমি (লিড ভোকাল), থিন হান মং তিতি (ড্রামস), তাহজিব উর রশীদ (বেজ), আরাফাত বসুনিয়া (কি-বোর্ড), মহন্ত সরকার (গিটার), শারুফ ইসলাম ফায়াস (হারমোনিক ভোকাল)।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন