চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরী নৌকা পাওয়া মতলব উত্তরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সফিকুল ইসলাম রানা।
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বাংলদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি দেওয়া হয় মনোনয়ন প্রার্থীদের।


চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) আসন থেকে আওয়ামী লীগের ১২জন মনোনয়ন সংগ্রহ করেন,  মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে।

গত ২৬ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামীলীগের দলী ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেন। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নাম ঘোষণা করার খবর পেয়ে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেন আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ। মিছিলটি ছেংগারচর পৌর আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয় থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে।

এসময় ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, সাবেক কাউন্সিলর খোকন প্রধান, সোহরাব হোসেন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, পৌর শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আকলিমা বেগম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোতালেব সরকার, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির প্রধান, মৎস্যজীবী লীগের সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি হোসেন জনি সরকার প্রমুখ।
Advertisement

এসময় বক্তারা বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মতলবের উন্নয়নে রূপকার। দুই দুইবারের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করছে। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখায় বীরবিক্রম উপাধি এবং স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়া আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িত আছে। এমন নেতা চাঁদপুর-২ আসনে নৌকার মাঝি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’সহ মনোনয়ন বোর্ডের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁরা আরো বলেন, আমরা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছি। নৌকাকে বিজয়ী করতে আমরা সোচ্চার আছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। পরে মিষ্টি বিতরণ ও শোকরানা মিলাদের আয়োজন করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নিজ এলাকা মোহনপুর, কলাকান্দা’সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন