চাঁদপুর-২ আসনে কঠোর নিরাপত্তায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ

সফিকুল ইসলাম
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে কঠোর নিরাপত্তা বলয় ও উৎসবমূখর শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ চলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে নিবার্চন সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্নস্তরের সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছিল বলে জানান, জেলার প্রধান রির্টানিং অফিসার। এছাড়াও বিদেশী পর্যবেক্ষক ও শতাধিক সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষনের জন্য কার্ড প্রদান করেছে জেলা রিটানিং অফিসার। মতলব উত্তর উপজেলার একাধিক ভোট কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে স্ব-স্ব এলাকার ভোটরগণ ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হতে শুরু করেন। শুরুতে ভোটারের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের বেশি উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররাও সু-শৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করে বেড়িয়ে যাচ্ছেন। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের পরিবেশ শৃঙ্খলা সুষ্ঠু রাখতে কাজ করছেন। ভোটারদের নানা ভাবে সহযোগিতা করছেন। জেলা নিবার্চন কমিশন সূত্র জানায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ও ১৪টি ইউনিয়ন, মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা, নারায়ণপুর পৌরসভা ও ৫টি ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন রয়েছে।

Advertisement
এ নির্বাচনী এলাকায় প্রশাসনের বিভিন্ন স্তর থেকে আইনশৃংখলা বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিবার্চন কমিশন সূত্র আরো জানায়, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি, আনসার সদস্য ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ বলেন, চাঁদপুর-২ আসনে ১৫৫টি কেন্দ্রের ৯১৯টি কক্ষে ভোট দেবেন ৪ লক্ষ ৬৭ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৬৭৩ জন, নারী ভোটার ২ লক্ষ ২৮ হাজার ৬৪৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল হাসান বলেছেন, আমাদের নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি ছিল। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা মাঠে ছিল বলে তিনি জানান। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল হাসান আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট এবং সুন্দর ভাবে সম্পন্ন করতে যা যা করনীয় সে ভাবেই বাবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা ছিল।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন