চরভদ্রাসনে ‘হ্যাঁ–না’ গণভোট প্রচারণা ঘিরে জনমনে কৌতূহল ও বিভ্রান্তি

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রস্তাবিত ‘হ্যাঁ–না’ গণভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় একটি গণভোট প্রচারণার গাড়ি অবস্থান নিলে বাজারের শত শত মানুষ তা ঘিরে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি তুলে ধরা হলেও গণভোটের প্রকৃত উদ্দেশ্য, এর বিভিন্ন দিক ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে অনেকেই প্রচারণাটিকে একপাক্ষিক ও অসম্পূর্ণ বলে মনে করছেন।

Advertisement
বাজারে উপস্থিত সাধারণ মানুষ কৌতূহল নিয়ে প্রচারণা দেখলেও সঠিক তথ্যের অভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে জানান তারা। হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিক খালাসী বলেন, “হ্যাঁ এবং না—দুই পক্ষের সব দিক জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত ছিল। তাহলে আমরা বিষয়টি ভালোভাবে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম।”

স্থানীয়দের অনেকে মনে করছেন, গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রচারণার ক্ষেত্রে আরও স্বচ্ছতা, নিরপেক্ষতা ও তথ্যভিত্তিক ব্যাখ্যা থাকা জরুরি। তা না হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রচারণা চালানো হোক, যাতে জনগণ নিজ বিবেচনায় মতামত গঠন ও ভোটের সিদ্ধান্ত নিতে পারেন।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা