ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যার বাতাসে বইছে হিমেল হাওয়া, মাঠ-ঘাটে পড়ছে শিশিরের ছোঁয়া।
আজকে মিনিমাম তাপমাত্রা ১১.০ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৯% ।।।সকাল নয়টায়,২৬-১২-২৫. গতদিনের ম্যাক্সিমাম তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।।।।বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-১০কিলোমিটার। ফলে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। জেলার মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।
অটোচালক পারভেজ ইসলাম বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে অটো চালাতে হয়। কুয়াশার কারণে সামনের রাস্তা দেখা যায় না।
গ্রামের বিভিন্ন হাট বাজার এ সকাল বেলা ভিন্ন বয়সি মানুষ আগুন জ্বালিয়ে সময় পার করে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যেতে পারে। কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এর ফলে সূর্যের আলো ভূপৃষ্ঠে ঠিকভাবে পৌঁছায় না, ফলে রাতে দ্রুত ঠান্ডা পড়ে এবং ভোরে ঘন কুয়াশা সৃষ্টি হয়।

Comments
No comments
Add a comment: