আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়েই ‘এই শীত, এই গরম’

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

দেশের বিভিন্ন স্থানে শীতের আমেজ চললেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা খুবই কম।

আবহাওয়ার পারদ কখনো বাড়বে, আবার কখনো কমবে- এমন দোলাচলেই কাটবে পুরো মাস।বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।  বিডব্লিউওটি জানায়, দেশের কিছু অংশে শীতের অনুভূতি শুরু হলেও এখনও দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। উল্টো, আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এই তাপমাত্রা বৃদ্ধি স্বল্পস্থায়ী হলেও চলতি মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।   সংস্থাটি জানায়, দেশজুড়ে যেখানে শীতের আমেজ দেখা যাচ্ছে, সেখানে চট্টগ্রাম বিভাগ যেন উষ্ণতার বৃত্তেই বন্দি। এই বিভাগের জেলাগুলোতে দিনের তাপমাত্রা এখনো ৩০ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকছে। এম
Advertisement
472;কি রাতের তাপমাত্রা এখনো ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।  সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। এ সময়ে তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে।

দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে দেশের দক্ষিণের টেকনাফে তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।  এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।  পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে এই ‘এই শীত, এই গরম’ আবহাওয়া চলমান থাকতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন