গৃহকর্মীদের জন্য কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট

আলিয়া ভাট শুধু পর্দার নয়, বাস্তব জীবনেও এক অনন্যা মানুষ।
একের পর এক হিট সিনেমা, নিজস্ব প্রযোজনা সংস্থা ও ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা ও বিলাসি জীবনযাপন —সব মিলিয়ে এই বলিউড নায়িকার উত্থান রূপকথাকেও হার মানায়। অথচ এত সাফল্যের মাঝেও যারা তার শুরুতে যারা ছিলেন, তাদের ভোলননি এই তারকা। জানা গেছে, সম্প্রতি নিজের গাড়ির চালক এবং এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লক্ষ রুপি করে অর্থাৎ মোট এক কোটি রুপি আর্থিক সহযোগিতা করেছেন।আলিয়া এখন শুধু কাপুর পরিবারের বউমা নন, নিজেই এক বিশা;ল সাম্রাজ্যের মালকিন। ‘জিকিউ ইন্ডিয়া’র তথ্যমতে, বলিউডে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। যা স্বামী রণবীর কাপুরের (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুরের (৪৮৫ কোটি) সম্পত্তির পরিমাণকেও পেছনে ফেলেছে। আলিয়ার আয়ের উৎস বহুস্তরীয়—চলচ্চিত্র, বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ। নিজের মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকে ইতিমধ্যেই ফ্ল্যাট উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ তৈরি করতে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন।

Comments
No comments
Add a comment: