গুপ্ত আওয়ামী লীগ বিতর্কে মুখ খুললেন রুমিন ফারহানা

অনলাইন ডেক্স
রবিবার, ০৯ আগষ্ট ২০২৬

 সম্প্রতি বিভিন্ন বক্তব্যের কারণে আওয়ামী লীগঘেঁষা অবস্থান নেওয়ার অভিযোগের মুখে পড়া বিএনপির নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তিনি কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।

তবে যে কারও প্রতি অন্যায় হলে তার প্রতিবাদ করাকে তিনি নৈতিক দায়িত্ব বলে মনে করেন। সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ‘ঠিকানা’ টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, গত এক বছর ধরে অনেকেই অভিযোগ করছেন যে রুমিন ফারহানা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এবং দলটির ন্যারেটিভ ধরে রাখতে ভূমিকা রাখছেন।

এমনকি কেউ কেউ তাকে ‘গুপ্ত আওয়ামী লীগার’ বলেও অভিহিত করছেন। জবাবে রুমিন ফারহানা বলেন, “আমি আওয়ামী লীগ করি না; অবশ্যই আমি আওয়ামী লীগ করি না।” তিনি বলেন, যদি কেউ মনে করেন তিনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখছেন, তাহলে তাকে হয়তো “লাইফ সেভিং মেশিন” বলতে হবে।

Advertisement

কারণ বিএনপি সংকটে পড়লে যেমন তার পক্ষে কথা বলেছেন, তেমনি অন্য কোনো দলের প্রতি অন্যায় হলেও তিনি তার বিরোধিতা করেন। রুমিন ফারহানা বলেন, “যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়ে যাবে, তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আমি তখনই কাউকে বীর বলব, যখন সে প্রতিপক্ষকে তার সর্বোচ্চ শক্তির অবস্থানে মোকাবিলা করবে।” আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অবস্থানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কোনো দলের পক্ষে অবস্থান নেওয়ার নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়। তিনি মনে করেন, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও ন্যায়বিচারের প্রশ্নে সবার জন্য একই মানদণ্ড থাকা উচিত। তিনি বলেন, “ঘৃণার পাল্টা ঘৃণা শুরু করলে সমাজে শুধু ঘৃণারই চাষ হবে।

‘অ্যান আই ফর অ্যান আই মেইকস দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড।’ আমি সেই পথে হাঁটতে চাই না।” রুমিন ফারহানা আরও বলেন, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ের কারণ হয় তাদের অন্যায়, তাহলে সেই একই ধরনের অন্যায় আবার নতুন করে করা হলে তার প্রতিবাদ করতেই হবে। অন্যথায় আগের প্রতিবাদের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তিনি বলেন, “আমি ব্যক্তি দেখে প্রতিবাদ করি না। আমি ন্যায়ের পক্ষে কথা বলতে চাই।

কেউ রাজনৈতিকভাবে ভিন্নমত হলেই তার প্রতি অন্যায়কে সমর্থন করা যায় না।” তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন