গলাচিপায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা চালু

পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩


নির্মাণের এক বছর পর চালু হলো গলাচিপা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা কার্যক্রম। সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে ফিতা কেটে হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল ও পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডা. আ ফ  ম আরাফাত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ডা: মো: সামসুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ইলিয়াস খান রানা, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্হ্য - পরিবার পরিকল্পনা) ডা: মো: আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো: নূরউদ্দিন, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী  আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী,  সাংবাদিক ও স্থানীয় সেবা প্রত্যাশীরা। এদিন সেবা কার্যক্রম চালু হলে স্থানীয় মা ও শিশু সহ একাধিক সেবা প্রত্যাশি চিকিৎসা নিতে আসে হাসপাতালে। 

জানা গেছে, প্রসূতি মা ও নবজাতক শিশুদের চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৫২ শতক জমির ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে ১০ শয্যা বিশিষ্ট এ দ্বিতল ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন উদ্বোধনের অপেক্ষায় থাকা হাসপাতালটি চালু না হওয়ায় সেবা বঞ্চিত ছিলো স্থানীয় বাসিন্দারা। 
Advertisement

সেবা কার্যক্রম চালু হওয়ায় এখন থেকে এলাকার মা ও শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসাসেবা নিতে হবে না। বাড়ির কাছে বসেই চিকিৎসা নিতে পারবেন তারা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অন্য সব সরকারি হাসপাতালের ন্যায় সকল সুযোগ সুবিধা পাবেন রোগীরা। এ হাসপাতালে প্রান্তিক জনগোষ্ঠীর গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে ঔষুধ ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। ছুটিরদিন ব্যাতিত বহির্বিভাগে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত চলবে চিকিৎসা সেবা কার্যক্রম। এ হাসপাতালের মাধ্যমে প্রায় লক্ষাধিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। 

নবনির্মিত হাসপাতাল ঘুরে দেখা যায় পরিবেশ খুব সুন্দর ও পরিপাটি। উদ্বোধন না হলেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু করেছে। উদ্বোধন হলে হাসপাতালের মাধ্যমে প্রায় লক্ষাধিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন