গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
সোমবার, ২৮ জুলাই ২০২৫


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অনেকেই বলে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। অথচ, এই গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান ও সরকার পতনের দিকে যদি আন্দোলন না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আরও চার বছর অপেক্ষা করতেন।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মতো প্রকাশ নিশ্চিত করতে চাই।

সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রায়’ অংশগ্রহণ করে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতির দলগুলোতে একটি চাঁদাবাজির অর্থনিতি গড়ে উঠেছে এবং এই চাঁদাবাজির অর্থনীতির ভেতরে দুঃখজনক হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে, এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা

Advertisement
;র চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্তের আহ্বান জানিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেননি। রাজনীতি এক গডফাদারের কাছে জিম্মি ছিল। আমরা সেই জিম্মিদশা থেকে জনগণকে মুক্ত করেছি। তাই আপনারা এনসিপির রাজনীতিকে সমর্থন দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবেন।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটোয়ারীসহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের তমালতলা থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে (ফৌজদারি মোড়ে) গিয়ে শেষ হয়। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন