গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই- মোকতাদির চৌধুরী এমপি

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,  গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণের পছন্দ মত ভোটদানের মাধ্যমে সরকার পরিবর্তন ও গঠন হবে। তিনি বিএনপিসহ বিরোধী দলের নেতৃত্ববৃন্দকে নির্বাচনে আসার আহবান জানান। 

বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ ( সদর ও বিজয়নগর) আসনে জনগন ও নেতাকর্মী উদ্দেশ্য  অভিমত প্রকাশের সময় তিনি এই আহবান জানান।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচি চলমান থাকার মধ্যেই ঘোষিত দ্বাদশ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে হরতাল ঘোষনাকে  ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে  পুলিশ, র্যাব,  বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করেছে। গতকাল বিকেল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে।
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচনের তফসিল পরবর্তী যেকোন নাশকতার পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুরো জেলায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল বাড়ানো হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্কঅবস্থানে আছে। কাউকেই বিশৃক্সখলা করতে দেওয়া হবে না। 

 বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, অবরোধ ঘিরে আগে থেকেই তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। 

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিন বলেন, বিএনপি জামাত নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা তাদের এই অপচেষ্টা সফল হতে দিব না। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিরেপক্ষ নির্বাচন আয়োজন করা হয়েছে।  জ্বালাও পোড়াও বাদ দিয়ে নির্বাচনে আসার আহবান জানাচ্ছি।

 এদিকে জেলা শহরের কোন স্থানে বিএনপির পক্ষে হতে কোন ধরনের কর্মসূচী চোখে পড়েনি। আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থানের মাধ্যমে হরতাল ও অবরোধ বিরোধী কর্মসূর্চী পালন করছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন