ক্যাটরিনার প্রথম অনস্ক্রিন কিস, কেন রাখা হয়েছিল সেই দৃশ্য?

অনলাইন ডেক্স
সোমবার, ২৪ আগষ্ট ২০২৬

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-তে হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফের জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

সিনেমাটিতে দুজনের একটি চুম্বন দৃশ্যও ছিল। এটি ছিল ক্যাটরিনার প্রথম পর্দার চুম্বন দৃশ্য। সিনেমাটি মুক্তির কয়েক বছর পর সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন পরিচালক জয়া আখতার। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চিত্রনাট্যের প্রয়োজনেই ওই দৃশ্য রাখা হয়েছিল এবং ক্যাটরিনা বিষয়টি বুঝেই এতে রাজি হয়েছিলেন। **কেন রাজি হয়েছিলেন ক্যাটরিনা?** জয়া জানান, ক্যাটরিনার সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখন পর্যন্ত পর্দায় কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী। 

তবে চিত্রনাট্য পড়ার পর ক্যাটরিনা বুঝতে পারেন, দৃশ্যটি গল্পের জন্য প্রয়োজন। তাই তিনি এতে রাজি হন। জয়ার মতে, ক্যাটরিনার চরিত্র লায়লা খুব স্বাধীনচেতা এবং নিজের মতো করে জীবন উপভোগ করে। কিন্তু সিনেমার ওই পর্যায় পর্যন্ত দর্শক তার এই দিকটি সেভাবে দেখেননি। তাই চরিত্রটি আরো স্পষ্টভাবে তুলে ধরতেই চুম্বন দৃশ্যটি রাখা হয়েছিল।**‘ওই দৃশ্যটি চরিত্রের জন্য দরকার ছিল’** জয়া বলেন, হৃত্বিকের চরিত্রটি অনেকটা ঘুমন্ত রাজকুমারের মতো ছিল। আর লায়লা যেন সেই রাজকুমারী, যে তাকে জাগিয়ে তুলছে।

Advertisement

তাই লায়লার পক্ষ থেকে হৃতিকের চরিত্রকে চুম্বন করার দৃশ্যটি গল্পের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করেন পরিচালক। **হৃতিক-ক্যাটরিনার গান রাখার চাপ ছিল** সিনেমায় হৃতিক ও ক্যাটরিনাকে নিয়ে একটি রোমান্টিক গান রাখার জন্য তার ওপর অনেক চাপ ছিল বলেও জানান জয়া। তার ভাষ্য, হৃতিক ও ক্যাটরিনাকে প্রথমবার একসঙ্গে দেখা যাচ্ছিল। তাই তাদের নিয়ে একটি গান থাকলে দর্শকদের আগ্রহ বাড়বে—এমনটাই মনে করছিল দুই তারকার টিম। এমনকি সমুদ্রসৈকতে তাদের একটি গান করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে জয়া সেই প্রস্তাবে রাজি হননি।

**গল্পের বাইরে কিছু করতে চাননি জয়া** জয়া বলেন, হৃত্বিক ও ক্যাটরিনার গান সিনেমাটির ব্যবসায়িক সাফল্যে বাড়তি সুবিধা দিতে পারত। দুজনই জনপ্রিয় তারকা এবং তাদের জুটির রসায়নও ভালো ছিল। 

তবে শুধু জনপ্রিয়তার কথা চিন্তা করে গল্পের মধ্যে জোর করে কোনো গান যোগ করতে চাননি তিনি। পরিচালকের মনে হয়েছিল, গানটি গল্পের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যাচ্ছে না। তাই শেষ পর্যন্ত সেটি সিনেমায় রাখা হয়নি। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় হৃত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছেন অভয় দেওল, ফারহান আখতার ও কালকি কোয়েচলিন। সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন