কোনো নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম

অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্যসংগঠক (উত্তর) সারজিস আলম বলেছেন, ২৪-এর অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশে হাজারো ছাত্র-জনতাকে খুন করেছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না।  বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে জেলা ও উপজেলা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।  সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কখনো একসাথে চলতে পারে না, পারবেও না।’  তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।’  জুলাই সনদ বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্ট শক্তির দৃশ্যমান বিচার এবং নতুন সংবিধান প্রণয়ন ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এনসিপির দাবি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে।
Advertisement

এসব বাস্তবায়ন না হলে তা দেশের জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্যসংগঠক সারজিস আলম।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা শুধু তাকে নয়, বিএনপি-সহ সব রাজনৈতিক দলকে বলতে চাই ভারতের আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদ নিয়ে কোনো দল রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ও জামায়াতসহ ছোট ছোট রাজনৈতিক দলকে নিয়ে আওয়ামী লীগ টিটকারি করত, সেই পরিণতি এখন আওয়ামী লীগ ভোগ করছে।’  এ সময় তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে গিয়ে আখতার হোসেন ও ডা. তাসনিম জারা যুক্তরাষ্ট্রে যে হেনস্থার শিকার হয়েছেন তার দায় সরকারের। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন