কেন সংগীত থেকে দূরে যেতে চেয়েছিলেন পপ তারকা শাকিরা ?

বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা শাকিরা একসময় সংগীতজগৎ ছেড়ে খামার জীবন বেছে নেওয়ার কথা ভেবেছিলেন বলে জানিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কয়েক বছর আগে তার মনে হয়েছিল সবকিছু ছেড়ে একটি খামার কিনে সেখানে প্রাণী লালন-পালন করে শান্ত জীবন কাটাবেন। এমনকি সংগীত থেকে পুরোপুরি অবসর নেওয়ার কথাও তখন ভাবনায় ছিল। তবে পরে তিনি বুঝতে পারেন, সেই সিদ্ধান্ত ছিল আবেগপ্রবণ এবং বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। শাকিরা জানান, সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন সংগীতই তার আসল পরিচয় এবং এই ক্ষেত্রেই তার আরও অনেক কিছু দেওয়ার আছে। বর্তমানে শাকিরা আবারও সংগীতজগতে সক্রিয়। তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপের থিম সং ‘Dai Dai’-এ অংশ নিয়েছেন এবং এর আগে একাধিক বিশ্বকাপের অফিসিয়াল গানেও যুক্ত ছিলেন। এছাড়া আসন্ন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতেও তার পারফর্ম করার কথা রয়েছে।

Comments
No comments
Add a comment: