কেন খুশিতে ভাসছেন শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪


টলিউডে পা রাখার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও দুর্দান্ত অভিনয়, আবার কখনও ব্যক্তিগত জীবনের জন্য। কখনোই লাইমলাইট থেকে সরে দাঁড়াননি তিনি। টলিউডে ঠিকে থাকার লড়াইয়ে বারবার বাজিমাত করেছেন এই অভিনেত্রী।

বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণও করেছেন। তার আসন্ন সিনেমা দৈবীচৌধুরানি নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সবাই কমবেশি অপেক্ষায় রয়েছেন এই সিনেমার। তারই মাঝে খুশির হাওয়ায় ভাসছেন অভিনেত্রী। সদ্য গেছেন বিদেশ সফরে। যেখানে টলিউডের একাধিক স্টাররা রয়েছেন। উদ্দেশ্য নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন। আর কয়েক দিন আগেই সবাই মিলে উড়ে গেলেন আমেরিকায়। আর সেখানেই অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।

Advertisement

আর সেখানে পা রেখেই আবেগঘন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরনে কালো শাড়ি, ছোট্ট একটি টিপ। মিষ্টি লুকে এ দিন সবার মন জয় করলেন তিনি। খুশির মুহূর্তে ভাগ করে নিতে তিনি বললেন, ‘আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। এর আগে আমরা নিউইয়র্কে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা।’

তিনি বলেন, আমেরিকাতে এসে আমার মনে হচ্ছে কোনও বাঙালি পূজাতে এসে গিয়েছি। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অর্ধেক এখানেই রয়েছে। আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে। আমার ছবিও এখানে দেখানো হচ্ছে। তাই অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভালোবাসায় ভরালেন ভক্তরা। ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও শ্রাবন্তী যে বর্তমানে কেবল কাজ নিয়েই থাকতে চান, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন। সম্পর্কের জল্পনা নতুন করে যতই চর্চায় উঠে আসুক না কেন, তিনি এই বিষয় আর বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন, তা একপ্রকার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছেন।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন