কেটি পেরির প্রেমে মজেছেন জাস্টিন ট্রুডো!

বিনোদন প্রতিবেদক
বুধবার, ৩০ জুলাই ২০২৫

প্রেমপ্রেম করছেন জনপ্রিয় পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!

হঠাৎ করেই এমন গুঞ্জনে সয়লাম মিডিয়া। দুজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা যাওয়ার পর থেকে গুঞ্জনে মেতে উঠেছে ভক্ত ও মিডিয়া মহল। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে। পিপল ম্যাগাজিন-এর এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান।জানা গেছে, দু’জনেই একাধিক পদের খাবার উপভোগ করেছেন, যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে ককটেল পান করেছেন তারা। খাবার শেষে রেস্টুরেন্টের রান্নাঘরের কর্মীদেরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান তারা।  রেস্টুরেন্টের এক প্রতিনিধি জানিয়েছেন, “কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন।তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরন করেছেন। আমাদের জন্য তাদের আতিথেয়তা ছিল আনন্দের।”  টিএমজেড-এর রিপোর্ট বলছে, দিনের শুরুতে দু’জনকে মন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা গেছে। ট্রুডো জিন্স আর টি-শার্ট

Advertisement
পরে হেসে-খেলে কেটির পাশে হাঁটছিলেন, সঙ্গে ছিল কেটির পোষা কুকুরও।সন্ধ্যায় তাদের আবার মন্ট্রিয়ালের টাভের্ন আটলান্টিক-এ পানীয় উপভোগ করতে দেখা যায়।  কেটি পেরি ও ট্রুডোর ডিনার ডেটের খবর এমন সময় এলো যখন দু’জনের ব্যক্তিগত জীবনেই বড় পরিবর্তন ঘটছে। ২০২৫ সালের জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার খবর নিশ্চিত করেছেন। চার বছর বয়সী মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে নিয়ে তারা দু’জনই যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন।তাদের তিন সন্তান- জেভিয়ার (১৭), এল্লা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়ান (১১)।  তাই অনুরাগীরা এখন এই নতুন জুটিকে নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েই ফেলছেন। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তাদের বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব নাকি নতুন কোনো সম্পর্কের দিকেই হাঁটছেন দুজন। তবে এই জুটি যে ভক্তকুল ও মিডিয়াকে বেশ অবাক করে দিয়েছেন, তা বলাই যায়!

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন