কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না : মধুমিতা

অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩০ আগষ্ট ২০২৪

ভারতের কলকাতায় আরজি কর-কাণ্ডের পর থেকেই রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার মাঝরাতে রাস্তায় একাই বেরিয়ে নিরাপত্তা যাচাই করলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যদিও সেটা কলকাতার রাস্তায় নয়, দেওঘর নামের একটি স্থানে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরিয়েই নিরাপত্তা নিয়ে কথা বললেন এই টালিউড গ্ল্যামার।

ভারতে নিত্যদিন ঘটে যাওয়া নারী নির্যাতনের আবহে এমন গুরুত্বপূর্ণ বিষয় ধরলেন মধুমিতা। রাতের শহর কতটা মহিলাদের জন্য নিরাপদ, সেটি বুঝতেই রাত দুটোর সময় রাস্তায় ঘুরে বেড়ালেন অভিনেত্রী। এ সময় মধুমিতার পরনে ছিল সাদা কুর্তি, কপালে হলুদ তিলক। মধুমিতার এই বেশ দেখে বোঝা যায়, কোনও মন্দিরে প্রার্থনার কাজে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই এক ভিডিও বার্তায় নিরাপত্তা নিয়ে মুখ খুললেন মধুমিতা।

Advertisement

দেওঘর থেকে ভিডিও করা ওই ভিডিওতে মধুমিতাকে বলতে শোনা যায়, ‘এখন রাত দুটো। এই সময় এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পিছন থেকে গাড়ি আসছে দেখেছেন? কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা। তাই তো?’

এর আগে আর জি কর কাণ্ডের আবহে স্বাধীনতা দিবসের পোস্ট করে নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন মধুমিতা সরকার। তবে মধুমিতা নিজের মতো করেই প্রতিবাদ চালিয়ে গেছেন। 

এদিকে আরজি করের ঘটনার পরে মেয়েদের সুরক্ষা বাড়াতে কয়েকটি ব্যবস্থা নেয় রাজ্য। তার মধ্যে বলা হয়, মেয়েদের রাতের শিফ্‌ট যথাসম্ভব বাদ রাখতে হবে। এ প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘কত মেয়েরা রাতে কাজ করে ফেরে। কেউ কল সেন্টার থেকে কাজ সেরে আসেন। আমরা অভিনেতারাও যেমন অনেক সময় রাত করে ফিরি। ভারতের প্রতিটা মেয়েই যেন এমন নিরাপদ বোধ করতে পারে।’


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন