কেঁদে ফেললেন রেখা অমিতাভ প্রসঙ্গ উঠতেই

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪


রেখা ও অমিতাভ বচ্চনের প্রেমকাহিনী নিয়ে অনুরাগীদের মনে কৌতূহলের শেষ নেই। কেন তাদের প্রেম হয়েও হলো না তা নিয়ে প্রশ্ন সেই কতদিনের। ১৯৮১ সালে ‘সিলসিলা’র পর থেকে আর একসঙ্গে দেখা যায়নি তাদের।

এবার সেই ‘সিলসিলা’র প্রসঙ্গ আসতেই কেঁদে ফেললেন রেখা! কিন্তু কেন? এক রিয়ালিটি শোয়ে হাজির হয়েছিলেন রেখা। সেখানেই এক খুদে ভক্ত রেখার সঙ্গে গলা মিলিয়ে সিলসিলা সিনেমার ‘নীল আসমান’ গানটি গাওয়ার অনুরোধ করে। রেখা তাকে মঞ্চে ডাকতেই সে জুড়ে দেয় গান। তবে মাঝপথে গান ভুলে যেতেই পাশে দাঁড়ান রেখা। তিনিও গাইতে শুরু করেন সেই আইকনিক গান। এর মধ্যে কেঁদে ভাসালেন রেখা! ওই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি এত বছর পরেও ভালোবাসা আজও আছে বেঁচে? নিজেদের প্রেমের কথা এ পর্যন্ত কখনো স্বীকার করেননি অমিতাভ। রেখা চুপ থাকলেও মন-প্রাণ খুলে সিমি গারেওয়ালের টক শোতে রেখা যা বলেছিলেন, তা চমকে দিয়েছিল সবাইকে।

Advertisement

সিমি রেখাকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি অমিতাভকে ভালোবাসেন কি না। উত্তরে রেখা বলেছিলেন, এটা একটা বোকা বোকা প্রশ্ন। অবশ্যই ভালোবাসি। এখনও পর্যন্ত এমনও একজন মানুষকে পেলাম না যিনি মন থেকে, তীব্রভাবে মরিয়া হয়ে, আশাহীন হয়ে ওকে ভালো না বেসে থাকতে পারবেন। তাহলে আমি আলাদা কেন হব? কেন মানব না যে আমি ওকে ভালোবাসি না? হ্যাঁ বাসি, খুব ভালোবাসি। এই দুনিয়ার সব ভালোবাসা যোগ করে তাতে আরও কিছু ভালোবাসা যোগ করে দিন, যা দাঁড়ায় ততটাই ভালোবাসি ওকে। এই মন্তব্যের পর বলিউডে ঝড় উঠেছিল। তবে বচ্চন পরিবারের কেউই এই নিয়ে মুখ খোলেননি তখনও। কিছু কিছু জিনিস যে অন্তরালেই থাকা ভালো– এমনটাই কি অনুধাবন করতে পেরেছিলেন তারা?

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন