কুমিল্লায় প্রথম ধাপে উপজেলা নির্বাচনে যাচাই বাছাই এ বাদ পরেছে ২ প্রার্থী।

কুমিল্লায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৪ টি ম উপজেলার মোট ৪০জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পরেছেন ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী।
১৬ এপ্রিল মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই এ ২জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। আগামী ৮ মে কুমিল্লার নাঙ্গলকোট, মেঘনা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ৮ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার দলীয় প্রতিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মনির হোসেন খান জানান, যাচাই-বাছাইয়ে দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী বাদ পড়েছেন। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা নির্ধারিত সময়ের মধ্যে তা ঠিক ফিরে পেতে আবেদন করতে পারেন।
এদিকে কুমিল্লার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সমর্থিত একাধিক প্রার্থী রয়েছে। এছাড়া দলীয় প্রতীক না থাকায় বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এবারে উপজেলা নির্বাচনে দলীয় প্রতিক না থাকায় নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদন্দিতা পূর্নহবে বলে সাধারন ভোটাররা মনে করেন।

Comments
No comments
Add a comment: