কামারপাড়া বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেলিম সরকারের ১০ দফা ইশতেহার

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি
শনিবার, ০৬ জুন ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁতশিল্প সমৃদ্ধ কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচনী প্রচারণা ও ভোটারদের মধ্যে আলোচনা-পর্যালোচনায় মুখর হয়ে উঠেছে পুরো বাজার এলাকা। আগামী ১৩ জুন (শনিবার) কামারপাড়া লতিফা শাজাহান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৫৬ ভোটার সহ মোট ২৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মতিয়ার রহমান লাভলু, ছালাম মুন্সি ও গফুর মণ্ডল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ার হোসেন এবং সেলিম সরকার। সেলিম সরকার ‘তালা-চাবি’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। তারা আশা করছেন, যোগ্য ও সৎ নেতৃত্বই নির্বাচিত হবে। অনেকেই সৎ, নিষ্ঠাবান ও ব্যবসাবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত সেলিম সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন।

Advertisement

এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেলিম সরকার বলেন, “আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে নির্বাচন পরিচালনা কমিটি, সমিতির সদস্য এবং সকল ব্যবসায়ী ভাইদের সঙ্গে নিয়ে সমিতির উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ।” নির্বাচনী ইশতেহারে সেলিম সরকার ব্যবসায়ীদের কল্যাণে ১০ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। সেগুলো হলো— ১. বাজারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। ২. ব্যবসায়ীদের চাঁদাবাজিমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ। ৩. সকল ব্যবসায়ীর মতামতকে প্রাধান্য দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা। ৪. বাজারের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখা। ৫. ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা। ৬. ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিতের চেষ্টা। ৭. ঝুঁকিভিত্তিক বীমা ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ। ৮. ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদে সহায়তা প্রদান। ৯. বাজারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। ১০. নৈশ প্রহরী ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের প্রত্যাশায় জমে উঠেছে কামারপাড়া চৌমহনী বাজারের নির্বাচনী পরিবেশ। এখন ভোটারদের রায়ের অপেক্ষায় রয়েছেন

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন