কাগজ কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

কাগজে কলমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না।

বরং তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, ড. ইউনূসের সরকারের ব্যর্থতার কারণে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অনেকটাই মাঠে থাকার সুযোগ পাবে। গতকাল একটি টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমও। এসব প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না।

রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই।সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন। আত্মতুষ্টি লাভ করতে পারেন যে নিষিদ্ধ তো একটা করলাম। কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই।’
Advertisement
উদাহরণ দিয়ে বিএনপি নেত্রী আরো বলেন, ‘পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়ে নিয়েছিল।
কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। ধরুন, আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, আসো নির্বাচন পারলে করো কোনো অসুবিধা নাই, তাহলে কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিতো? আর যদি প্রার্থী কাউকে দিতো, সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারতো? পারতো না। আরো পারতো না যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল।

যদি এইটা আমরা সকলে মিলে ইউনুস সরকার প্রমাণ করতে পারতো, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না।কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক। এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে।’


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন