কবিতা: “গল্পের জীবন”

ইউসুফ রুশদী
রবিবার, ১৩ নভেম্বর ২০২২


কবিতা: “গল্পের জীবন”
লেখা: ইউসুফ রুশদী

সবারই তো গল্প থাকে,
গল্প থাকে প্রভাত ফেরীর।
পৌষের দিনে শীত কুয়াশায়
শিশির ঝরা ঘাস বেদির।

গল্প থাকে শুকনো পাতার
দমকা হাওয়ায় উড়ে যাওয়ার,
শুভ্র-কালো গাংচিলেদের,
জলের ওপর সাঁতরে চলার।

গল্প থাকে বিকেল শেষে
সন্ধাকাশে লাল গোধূলির,
গল্প থাকে দলছুট হওয়া

Advertisement
ক্লান্ত কোন পরিযায়ীর।

গল্প থাকে মেঘ-জোছনার
জানলার কাঁচে লুকোচুরির,
চাঁদ-তারাহীন নিকষ রাতে
জোনাক দলের উড়ো-উড়ির।

গল্প থাকে জুঁই-কামিনীর
উঠোনজুড়ে সুবাস ছড়ার,
মাঝরাতের বিরহী হুতুম
শিমুল ডালে কেঁদে ওঠার।

সবারই কিছু গল্প থাকে,
গল্প থাকে বেঁচে থাকার।
অভাব শুধু একটা মানুষ,
গল্পগুলো বুঝতে চাওয়ার।

Comments

তিথী চক্রবর্তী

খুব সুন্দর লিখেন আপনি। কবিতাটা পড়ে ভালো লাগলো।💚

অদ্রিকা শবনম

দারুণ একটা ছন্দ কবিতা। পড়ে ভালো লাগলো।

Farhan Ahmed

কবিতাটা সুন্দর লিখেছেন।🖤

সাবিহা খন্দকার

কবিতাটা দারুণ লিখেছেন ভাইয়া। নিয়মিত কবিতা চাই আপনার। শুভকামনা রইলো।❤️

Unaisa Azmeri

খুব সুন্দর লিখেন আপনি। ছন্দাকারে এই কবিতাপাঠে ভিন্নরকম এক ভালোলাগা কাজ করলো। আরো কবিতা চাই, আশাকরি নিয়মিত লিখবেন। শুভকামনা 🥰

Imtiaz Raihan

বরাবরের মতই দারুণ লিখেছেন। পড়ে ভাল লাগলো খুব। শুভকামনা রইলো💚

ইউসুফ রুশদী

সংবাদ উপস্থাপক বন্ধু ফাহিম হক সহ Kaziagronews24.com কে অসংখ্য ধন্যবাদ। কবিতাটি প্রকাশের জন্য।❤️

ফাহিম হক

বন্ধু অসাধারণ হয়ছে তোমার কবিতাটি। আমার কবিতা প ড়তে বেশ ভালো লাগে। তোমার জন‍্য শুভকামনা রইল বন্ধু ইউসুফ রুশদী।👌💜

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা