ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলা নিয়ে বিতর্কে সোনম কাপুর

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বলিউডে তারকাদের ব্যক্তিগত মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়।

তবে কিছু মন্তব্য সময়ের সঙ্গে হারিয়ে না গিয়ে আরও বেশি আলোচিত হয়ে ওঠে। তেমনই একটি ঘটনা অভিনেত্রী সোনম কাপুরের করা ‘আন্টি’ মন্তব্য, যা ২০০৯ সালে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। ২০০৯ সালে আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিনের প্রতিনিধি ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই সময়ে ব্র্যান্ডটির নতুন ভারতীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হন সোনম কাপুর। ফলে কান চলচ্চিত্র উৎসবে দুই প্রজন্মের দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে উৎসব শুরুর আগেই এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সোনম। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বলিউড অঙ্গনজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

অনেকেই তার বক্তব্যকে অসম্মানজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন। তবে সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে সরে আসেননি সোনম। বরং তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ঐশ্বরিয়া তার বাবা অনিল কাপুরের সঙ্গে ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ ও ‘তাল’ সিনেমায় অভিনয়

Advertisement
; করেছেন। সেই পারিবারিক পরিচয়ের সূত্র ধরেই তিনি ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন। সোনমের দাবি ছিল, ঐশ্বরিয়া তার চেয়ে ভিন্ন প্রজন্মের একজন অভিনেত্রী। তাই তাকে ‘আন্টি’ বলা তার কাছে স্বাভাবিক মনে হয়েছিল। এ মন্তব্যে কোনো ধরনের বিদ্বেষ বা অসম্মানের উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

তবে বলিউডের বিভিন্ন মহলে বিষয়টি ভালোভাবে নেওয়া হয়নি। ঐশ্বরিয়ার ভক্তদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সোনমের মন্তব্যকে অপেশাদার আচরণ হিসেবে দেখেছিলেন। সে সময় বলিপাড়ায় গুঞ্জন ওঠে, মন্তব্যটি নিয়ে বিরক্ত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এমনও শোনা যায়, একই ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় সোনমের সঙ্গে উপস্থিত হতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।

সময়ের সঙ্গে দুই অভিনেত্রীর সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। পরবর্তী সময়ে সোনমও ইঙ্গিত দেন, সে সময় বিষয়টি আরও পরিণতভাবে সামাল দেওয়া উচিত ছিল। বহু বছর পেরিয়ে গেলেও বলিউডের আলোচিত বিতর্কগুলোর তালিকায় সোনম কাপুরের ‘আন্টি’ মন্তব্য এখনো অন্যতম আলোচিত ঘটনা। সময়ের ব্যবধানে এটি বি-টাউনের স্মরণীয় বিতর্কগুলোর একটিতে পরিণত হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন