এবার টলিউডে অপূর্বর লুক প্রকাশ্যে

টলিউডে মুক্তির অপেক্ষায় ঢাকাই নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিনেমা ‘চালচিত্র’। এর মাধ্যমে সুপারস্টার শাকিব খান, জয়া আহসানদের পরে কলকাতায় রাজকীয় অভিষেক করতে চলেছেন তিনি।রোববার (২৪ নভেম্বর) প্রকাশ্যে এসেছে মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমার ফার্স্টলুক পোস্টার।
যেখানে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর সেখানে চালচিত্র মুক্তি পাবে।এর আগে গত অক্টোবরে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছিল। মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান রহস্যের আভাস পাওয়া গিয়েছিল। সিনেমাজুড়ে যে ভরপুর লুকোচুরির খেলা রয়েছে, তা ছিল স্পষ্ট।
এতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব।এবার বাংলাদেশি এই অভিনেতার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ক্যাপশনে লিখেছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’প্রকাশিত লুকে দেখা যাচ্ছে, মুখভর্তি খোঁচা দাড়িতে অপূর্ব।
ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। তার ডান চোখের ওপর থেঁতলে গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত। ক’দিন আগে এক সাক্ষাৎকারে অপূর্ব বলেছিলেন, ‘ভিন্ন ধাঁচের এই গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে।
দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

Comments
No comments
Add a comment: