এফডিসির চেহারা পালটে দিতে চান অনন্য মামুন

বিনোদন ডেস্ক
শনিবার, ১২ অক্টোবর ২০২৪


আসছে অনন্য মামুন পরিচালিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে। শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে আসার সঙ্গে আলোচনায় আছেন ছবির পরিচালকও।

এর আগে গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে ‘দরদ’ মুক্তির তারিখ জানিয়ে দেন অনন্য মামুন। এখন চলছে ছবিটি নিয়ে প্রচারণা। সেই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে মুখোমুখি হচ্ছেন এই পরিচালক। এরই মধ্যে অনন্য মামুন এক বক্তব্যে জানালেন, ক্ষমতা থাকলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (এফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে তার চেহারা পালটে দিতেন তিনি।

অনন্য মামুন বলেন,‘আমার কোনো সংগঠনের ওপর রাগ নেই। আমার রাগ সিস্টেমের ওপর। এফডিসিতে মিটিং হয়, কিন্তু ডেভেলপমেন্ট হয় না। কারণ, বাইরে থেকে এসে যারা এফডিসিতে কাজ করতে চায়, তাদের কাছে এফডিসি জেলখানা মনে হয়।’

Advertisement

পরিচালক বলেন,‘আমাদের দেশে বহু ট্যালেন্টেড আছে যারা বিলিয়ন বিলিয়ন কনটেন্ট বানাচ্ছেন। কিন্তু এফডিসিতে আমরা বিশাল ভয়ের জায়গা তৈরি করে রেখেছি। তারা মনে করে, সেখানে গেলে আমাদের এই নিয়ম, সেই নিয়ম এটা, সেটা মানতে হবে। ভিতরে ভিতরে একটা ভয় পায়। অথচ এই সংগঠন একটা ফ্যামিলি-সবাই মিলে আমরা এখানে মজা করব, কিন্তু সেটা যেন একটা ভীতির জায়গা তৈরি হয়ে গেছে।’

অনন্য মামুন এফডিসির আরও কিছু অসঙ্গতিও তুলে ধরেন। তার কথায়, ‘ভবিষ্যতে এফডিসিতে কারা প্রতিনিধি করবে তাদেরকে ডেভেলপ করতে চায়নি আমাদের সিনিয়ররা। তারা যখন বের হয়ে যাচ্ছে, নতুনরা বসে পড়ছে, যারা ওই জায়গার ভারসাম্যটা নিতে পারছে না। এগুলা বললে তো চেয়ার থাকবে না।’  

এফডিসির দায়িত্ব দেওয়া হলে কী করবেন অনন্য মামুন, এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘আমি কোনো নেতৃত্বে যেতে চাই না। আমার যদি কোনো প্লানিং করার দায়িত্ব থাকে, আমি দুই বছরের একটা প্লানিং নিব। এই দুই বছরের মধ্যে যদি এফডিসি লাভজনক প্রতিষ্ঠান না হয়, আমাকে যে শাস্তি দেবে সরকার, আমি তাই মেনে নেব। সরকারই কাজ করবে, আমাদের প্ল্যানিংয়ে কাজ করবে। শুধু দুই বছর, এফডিসির চেহারা পালটে যাবে।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন