এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে : নীলা চৌধুরী

বিনোদন ডেস্ক
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


অভিনেতা সালমান শাহর মৃত্যুকে দীর্ঘদিন আত্মহত্যা বলা হলেও, প্রায় ২৯ বছর পর সেই ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। মামলার আসামি করা হয়েছে ১১ জনকে, যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এ বিষয়ে রমনা থানা থেকে ইতোমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

এই রায়কে ঘিরে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেছেন, “দীর্ঘ ২৯ বছর পর আমার ছেলের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের আলোর দেখা পাচ্ছি। আদালত মামলাটি যেভাবে উপস্থাপন করেছেন, তাতে আমার মনে এক ধরনের শান্তি এসেছে।”

লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ২৯ বছর অনেক মানুষ আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে খারাপ বলেছে। এমনকি শুনতে হয়েছে, আমি নাকি আমার ছেলেকে মেরেছি। সামিরা, আজিজ, ডন—এরা সবাই আমাকে দায়ী করেছে। কিন্তু আমার বিশ্বাস ছিল, একদিন আইনে প্রমাণ হবে এটা খুন।”

Advertisement

তিনি আরও বলেন, “দীর্ঘদিন পর একটা ভরসার জায়গা তৈরি হলো। মামলার কার্যক্রম এত দ্রুত হবে ভাবিনি। ছেলেকে খুন করা হয়েছে, এখন মামলা চলছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায়বিচার পাব—এই ভাবনাই এখন একমাত্র স্বস্তি।”

নীলা চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি অভিনেতা ডন তাকে হুমকি দিয়েছেন। তার ভাষায়, “এই এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। ভাবা যায়! যে মানুষটা আমার ছেলের পিছে পিছে ঘুরত, সাহস পেত না আমাদের সামনে কথা বলার, সেই ডন আজ আমাকে হুমকি দিতে পারে—এটা প্রমাণ করে, ওর পেছনে কত বড় ব্যাকআপ আছে।”

তিনি বলেন, “খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। আমার ছেলের শরীরে সেটার প্রমাণ ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে বলেই দিয়েছে, কীভাবে ওকে খুন করা হয়েছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে এই খুন ঘটিয়েছে। ওই ভবনের অনেক ফ্ল্যাট আজিজ মোহাম্মদের ভাড়া নেওয়া ছিল, সেখানে তার লোকজন থাকত। আমি ২৯ বছর ধরে বলছি—আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয়।”

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন