একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী

অনলাইন ডেক্স
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিজ্ঞাপনের কাজের প্রস্তাব দিয়ে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং জোর করে মাদকজাতীয় কিছু পান করানোর অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। সোমবার বনানীর একটি বাসায় সংবাদ সম্মেলনে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

স্নিগ্ধা বলেন, গত শুক্রবার ইমন নামে এক মডেল কো-অর্ডিনেটর আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, আশিয়ান গ্রুপ নামে প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তির বিষয়ে আলোচনা করতে চান ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। এ কাজের জন্য ১৫ থেকে ২০ লাখ টাকা সম্মানীর কথাও হয়। প্রথমে আমি বনানীর একটি হোটেলে বৈঠকের প্রস্তাব দিলেও পরে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপত্তাজনিত কারণে বাইরে আসতে পারবেন না। এরপর মায়ের সঙ্গে আমি ঢাকার ৩০০ ফিট এলাকায় একটি ভবনে যান। সেখানে প্রবেশের সময় একাধিক ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের বিষয়টি সন্দেহ হয়। তরপরও ভেতরে গিয়ে নজরুন ইসলামের সঙ্গে সাক্ষাৎ করি।’

অভিনেত্রী বলেন, সক্ষাৎ সর্যন্ত সব ঠিক ছিল। কিছুক্ষণ পর আমার মা বাসায় ফিরে গেলে আমি ও ইমন সেখানে থেকে যাই। এরপর ওই ব্যক্তি আমার সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং আমাকে অন্য এক নারীর সঙ্গে গুলিয়ে ফেলেন। এমনকি সাত লাখ টাকার পর্দা কেনার বিষয়েও অভিযোগ তোলেন, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন। আমার সঙ্গে তার কখনো দেখাই হয়নি।’

Advertisement

স্নিগ্ধা বলেন, ‘একপর্যায়ে আমি ওয়াশরুমে গিয়ে ভেতরে একটি গোপন কক্ষ বা ‘টর্চার সেল’ দেখতে পাই। তখন পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে ইমন জানান, ওই ব্যক্তি অন্য এক মডেলের সঙ্গে সম্পর্কের জেরে প্রতারিত হয়েছেন এবং চেহারার মিল থাকায় আমাকে সেই নারী মনে করছেন।’

অভিনেত্রী বলেন, ‘কিছুক্ষণ পর ইমনকে কক্ষের বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর আমাকে একটি সোফায় বসিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। প্রাণনাশের হুমকি দিয়ে কাঠের লাঠি দিয়ে মারধর করা হয় এবং গলা চেপে ধরা হয়। মারধরের একপর্যায়ে পানি চাইলে আমার মুখে গরম কফি ঢেলে দেওয়া হয়। পরে জোর করে অজ্ঞাত কোনো পদার্থ মেশানো পানীয় পান করানো হয়। কিছুক্ষণ পর আমি পরিস্থিতি স্বাভাবিক করা চেষ্টা করি। পরে ওই ভবনের একতলা থেকে লাফ দিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি ‘

ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে প্রথমে মামলা নিতে অনীহা দেখানো হয় বলেও দাবি করেন অভিনেত্রী। পরে অনেক অনুরোধের পর মামলা গ্রহণ করা হলেও সোমবারই তিনি জামিন পান।

স্নিগ্ধা চৌধুরী সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কঠোর বিচার দাবি জানান। বিচার না পেলে জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আশিয়ান গ্রুপ। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মিডিয়া ও কমিউনিকেশনস) সৈয়দ শফিকুল ইসলাম এক লিখিত বিবৃতিতে জানান, চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। 


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন