এইচএসসি পরীক্ষার খাতা-এমসিকিউ বিতরণ শুরু ১৫ মে

অনলাইন ডেস্ক
বুধবার, ০৭ মে ২০২৫

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক খাতা, এমসিকিউসহ অন্যান্য সরঞ্জামাদি আগামী ১৫ মে (বৃহস্পতিবার) থেকে বিতরণ শুরু হবে।

এরপর পর্যায়ক্রমে ২ জুন (সোমবার) পর্যন্ত বোর্ডের আওতাধীন ১১টি অঞ্চলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে জানা গেছে, এই ১১টি অঞ্চলের মধ্যে যেসব জেলা রয়েছে কেবল তার কেন্দ্র প্রধান বা তাদের মনোনীত শিক্ষককেই নির্ধারিত দিনে সরঞ্জামাদি সংগ্রহ করতে হবে। কোনো অবস্থাতেই অফিস সহকারী বা শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রাধিকারপত্র দেওয়া হবে না। একইসঙ্গে সরঞ্জাম নেওয়ার সময় অবশ্যই জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ই
Advertisement
উএনও) সই করা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে।বুধবার (৭ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হাওলাদারের সই এক বিজ্ঞপ্তিতে সরঞ্জাম বিতরণের সময়সূচি সম্পর্কে জানানো হয়েছে, ১৫ মে (বৃহস্পতিবার) মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১৮ মে (রোববার) কিশোরগঞ্জ ও শরীয়তপুর, ১৯-২২ মে (সোমবার-বুধবার) ঢাকা জেলা ও মহানগরীর কেন্দ্র (ঢাকা ১-২৫), ২৭ মে (মঙ্গলবার) ফরিদপুর ও গোপালগঞ্জ, ২৮ মে (বুধবার) নারায়ণগঞ্জ ও মাদারীপুর, ২৯ মে (বৃহস্পতিবার) নরসিংদী ও রাজবাড়ী, ১ জুন (রোববার) টাঙ্গাইল এবং ২ জুন (সোমবার) ঢাকা মহানগরীর কেন্দ্র (ঢাকা ২৬-৫০ এবং অবশিষ্ট কেন্দ্র), গাজীপুর অঞ্চলের সরঞ্জাম বিতরণ করা হবে।  তবে ঢাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় কেন্দ্র কর্তৃপক্ষকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে বলা হয়েছে। একইসঙ্গে সরঞ্জাম বহনের জন্য বোর্ড আলাদাভাবে কোনো খরচ বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন