উপজেলা চেয়ারম্যানের পদ থেকে ওলিও'র পদত্যাগ।

মো খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩



তফসিলকৃত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ফিরোজুর রহমান ওলিও। এজন্য তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বহুল আলোচিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার একই ধারায়  করতে চান সংসদ সদস্য পদে নির্বাচন। এজন্য গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কেনেন তিনি।

এদিকে ফেসবুক লাইভসহ ওলিও বিভিন্ন কর্মকান্ড নিয়ে সমালোচনা ও নেতিবাচক প্রচার শুরু করেছে ওলিও'র বিরোধী শিবিরের একটি অংশ।  তিনি দলীয় মনোনয়ন যেন না পান সেজন্য নিজ দলেরই  একটা অংশ নেতিবাচক প্রচার করে চলেছে।

শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করছেন উল্লেখ করে ফিরোজুর রহমান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিধি মোতাবেক মনোনয়নপত্র নিয়েছি। দলীয় মনোনয়ন পেলে আমি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ।’
Advertisement

ওলিও বলেন, ‘এমতাবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিধি মোতাবেক আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি।
ওনার বিরোধী নেতিবাচক প্রচার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মনোনয়ন যেন না পাই সেজন্য বর্তমান এমপির লোকেরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের এই অপপ্রচার জনগণ ভোটের মধ্যমে জবাব দিবেন।  আমি একজন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। আশা করি বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন।

এর আগে গত শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে দলটির মনোনয়ন বিতরণের কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির সবশেষ তথ্য জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে।’


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন