ইফতারে শরবত তৈরিতে চিনি মেশাচ্ছেন, কী ক্ষতি জানেন?

অনলাইন ডেস্ক।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

রমজান মাসে ইফতারে শরবত না খেলেই নয়।

সারা দিন রোজা রাখার পর ইফতারে সবাই প্রাধান্য দেন সুস্বাদু তরল পানীয় বা শরবতে। কিন্তু শরবত তৈরিতে ব্যবহার করছেন শরীরের জন্য মারাত্মত ক্ষতিকর চিনি। এতে শরীরে তাৎক্ষণিক এনার্জি মিললেও পরে তা ডেকে আনে শারীরিক একাধিক সমস্যা, এমনই মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় খাবার ও পানি বিরতির পর যখন আপনি চিনিযুক্ত শরবত পান করেন তখন শরীরে কিছু উপকারিতা মেলে। তবে উপকারিতার চেয়ে অপকারিতার পরিমাণ অনেক বেশি বলছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার স্বাস্থ্যবিষয়ক ওয়েব সাইট হেলথলাইনের প্রতিবেদন অনুসারে আসুন এক নজরে জেনে নিই, শরবতে চিনি খাওয়ার স্বাস্থ্যগত উপকারিতা ও অপকারিতাগুলো- চিনিযুক্ত শরবতের উপকারিতা

১. তাৎক্ষণিক শক্তি জোগায় – অনেক সময় গরমে ব্লাড সুগার কমে যায়, চিনিযুক্ত শরবত এটি দ্রুত স্বাভাবিক করতে সাহায্য করে।

২. ডিহাইড্রেশন দূর করে – শরবতের পানি শরীরের পানিশূন্যতা পূরণে সহায়ক।

৩. সতেজ অনুভূতি দেয় – ঠান্ডা শরবত ক্লান্তি দূর করে এবং শরীরকে প্রশান্ত রাখে।

৪. স্নায়ু ও মস্তিষ্ককে চাঙ্গা করে – গ্লুকোজ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে।

চিনিযুক্ত শরবতের অপকারিতা

১. অতিরিক্ত চিনি ওজন বাড়ায় – শরবতে বেশি চিনি থাকলে এটি ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

২. রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় – ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।

Advertisement

৩. দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে – অতিরিক্ত চিনি ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, যা ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।

৪. অ্যাসিডিটি বাড়াতে পারে – অতিরিক্ত চিনি কিছু মানুষের জন্য গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।

৫. হৃদরোগের ঝুঁকি বাড়ে- শরীরে চিনির পরিমাণ বেড়ে গেলে তা রক্ত ভারী করে যা পরে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের মতো সমস্যা তৈরি করে।

৬. একনির পরিমাণ বাড়ে- শরীরে চিনির পরিমাণ বেড়ে গেলে একনি, ব্রণের সমস্যা বাড়তে শুরু করে।

৭. ক্যানসারের ঝুঁকি বাড়ে- শরীরে চিনির আধিক্য শুধু ওজনই বাড়ায় না, এটি ক্যানসার কোষ তৈরিতেও কাজ করে।

৮. বয়স বাড়িয়ে দেয়- ত্বকে দ্রুত বলিরেখা তৈরি করে চিনি। এটি শরীর ও মুখের সৌন্দর্য নষ্ট করে বার্ধক্য দ্রুত ডেকে আনে।

৯. বিষণ্ণতা ও মানসিক অবসাদ বাড়ায়- বিশেষজ্ঞরা বলছেন, শরীরে চিনির পরিমাণ বাড়লে তা বিষণ্ণতা ও মানসিক অবসাদের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।

১০. একাধিক শারীরিক সমস্যার ঝুঁকি- শরীরে চিনির পরিমাণ বাড়লে এটি ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

পাশাপাশি দাঁত ও কিডনি নষ্টের কারণ হয়ে ওঠে। তাহলে কী করবেন? শরবত তৈরিতে চিনির স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন।

চিনির ভালো বিকল্প হতে পারে- ১. গুড় বা আখের রস দিয়ে শরবত বানালে প্রাকৃতিক মিষ্টি স্বাদ পাওয়া যায় এবং এটি তুলনামূলক স্বাস্থ্যকর। ২. ডাবের পানি, লেবু-পানি বা বেলের শরবত বেশি উপকারী হতে পারে। ৩. চিনির বিকল্প হিসেবে মধু, পাকা পেঁপে, তরমুজ বা মিষ্টিজাতীয় ফলের রস বেছে নিন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন