আসিফ মাহমুদ কেন এনসিপিতে যাচ্ছেন না, প্রশ্ন তুললেন পদত্যাগকারী আরিফ

অনলাইন ডেস্ক
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫


আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

একে সামনে রেখে শিগগিরই উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।  দুজন ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম পুরোধা ছিলেন। অভ্যুত্থানের দল এনসিপিকে দুজনেরই গন্তব্য মনে করা হচ্ছিল। তবে এখন অবস্থাদৃষ্টে সে সম্ভাবনাকে ক্ষীণ বলেই মনে হচ্ছে।  সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-  এনসিপিতে। তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারেই কম।   বিভিন্ন সূত্র বলছে, তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন। অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়েও আসিফ মাহমুদ কেন অভ্যুত্থানেরই দল এনসিপিতে যোগ দিচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য পদত্যাগ করা এনসিপি সংগঠক আরিফুল ইসলাম তালুকদার।

Advertisement

  তিনি এক ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, ‘আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছে না?’ তার আগেই অবশ্য তিনি তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন কেন আসিফ তা পারছেন না। তিনি বলেন, ‘প্রিয় বিপ্লবী দেশবাসী, আপনারা ভয়ংকর প্রতারিত হচ্ছেন। বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন, এনসিপির নীতিনির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত।’  ‘এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীদের বলয়ের দখলে। গত ২৮ নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি। আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যেকোন একটা বেছে নিতে বলা হয়। আমি ফোনেই বলে দিয়েছি, আমি মহান রবকেই বেছে নিলাম। (কথার শেষ অংশ রেকর্ড করা হয়েছে)।’  তিনি আরও জানান আগামীকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন তিনি। তার কথা, ‘সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল ১ ডিসেম্বর ২০২৫, রোজ সোমবার,  বিকাল ৩ ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি। এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাব।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন