আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, ঢাকা জেলা শাখার আওতাধীন আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক মোঃ বাবু হাসান, ঢাকা জেলা আহ্বায়ক মোঃ নিজাম, সদস্য সচিব মোঃ যুবরাজ, গাজীপুর মহানগর আহ্বায়ক মোঃ মিলন, ঢাকা মহানগর উত্তর নেতা আনোয়ার হোসেন ও সায়মন।
এ ছাড়া আশুলিয়া থানা আহ্বায়ক নুর ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া শেষে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং সংগঠনের ঐক্য সুসংহত করে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Comments
No comments
Add a comment: