আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের এর নির্বাচনী উঠান বৈঠকে

সিরাজগঞ্জের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ'লীগের আয়োজনে দেশনেত্রী শেখ হাসিনার সিরাজগঞ্জ -৫ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের নৌকা প্রতীকের উঠান বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ২০ ডিসেম্বর সাবেক মেম্বার রশিদ সরকারের সভাপতিত্বে এনায়েতপুর মন্ডল পাড়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ১ নং সদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও এনায়েতপুর থানা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, যুগ্মসাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন দালাল, কার্যকারী সদস্য হাজী শাহ্ আলম সরকার, আনিসুর রহমান, হাজী বেল্লাল হোসেন, দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আ'লীগের সভাপতি হামিদ মন্ডল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুল,সদিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহাদাৎ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু, দৌলতপুর আঞ্চলিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামাল পারভেজ সহ দলীয় সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: