আরিয়ান খানকে নিয়ে যা বললেন করণ জোহর

বিনোদন ডেস্ক
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
বলিউড নির্মাতা করণ জোহর ও কিং খানের বন্ধুত্ব চলচ্চিত্র জগতে এক গভীর সম্পর্কের উদাহরণ।

করণ জোহর প্রায়শই শাহরুখ খানকে 'ভাই' বলে সম্বোধন করেন। তাদের এই ব্যক্তিগত ও পেশাদার বন্ধন বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি এই সম্পর্কের নতুন মাত্রা পেয়েছে যখন করণ অভিনয় করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম প্রজেক্টে।আরিয়ানের পরিচালনায় প্রথম প্রজেক্ট ‘Bads of Bollywood’-এ অভিনয় করেছেন করণ জোহর। এই কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ-পুত্রকে নিয়ে একটি আবেগঘন নোট লিখেছেন করণ। সেই নোটে তিনি আরিয়ানকে সস্নেহে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেছেন, যা তাদের পারিবারিক নৈকট্য আরও স্পষ্ট করে তোলে।  কমল নাহাটার ইউটিউব শোর র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর শাহরুখ খান ও আরিয়ান খানের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুলেছেন। করণের দাবি, আবেগ প্রকাশে বাবা-ছেলে দু’জনেরই মধ্যে চরম মিল। তিনি বলেন, ‘ওরা দু’জনেই দৃশ্যের প্রতিটি শটে উন্মাদের মতো আবেগ ঢেলে দেয়।’ 

Advertisement
তবে আরিয়ানের ক্ষেত্রে দৃশ্য মনের মতো না হলে সে খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এইখানেই করণ দেখিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। তার কথায়, ‘তবে যেটা ওকে শাহরুখের থেকে আলাদা করে, তা হলো— ওর মঞ্চটা ক্যামেরার সামনে নয়, পিছনে।’  শাহরুখ খানের পেশাদারিত্ব নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানান এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘শাহরুখ খান কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। ও বলে, তুমি যেটা চাও কাগজ পাঠাও, আমি সই করে দেব। আজও পর্যন্ত ও কোনও সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।’  শাহরুখ খান ও করণ জোহরের সম্পর্কের শুরুটা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা থেকে, যেখানে করণ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে করণের পরিচালনায় অভিষেক হয়, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ। এই জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন