আরটিভি লিটল স্টার’ চ্যাম্পিয়ন সেহমান ইসলাম,বাবা–মায়ের ত্যাগেই জয়ের মুকুট

ফাহিম হক , কাজী টিভি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

RTV-এর জনপ্রিয় রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার ২০২৫’-এর চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী হয়েছেন সেহমান ইসলাম।

চূড়ান্ত পর্বে তার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক-অনুরাগীরা। দীর্ঘ প্রতিযোগিতা, কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনের মধ্য দিয়ে এই সাফল্য অর্জন করেছেন এই ক্ষুদে প্রতিভা।  এই অর্জনকে সেহমান ইসলাম শুধু নিজের সাফল্য হিসেবে দেখছেন না; বরং বাবা–মায়ের ত্যাগ, ধৈর্য ও নিঃশর্ত ভালোবাসার ফল হিসেবেই তুলে ধরছেন।

তিনি বলেন, যখন সবাই শুক্রবার বিশ্রামে থাকতেন, তখনও তার বাবা ক্লান্তি ভুলে কখনো ক্লাসে নিয়ে যাওয়া, কখনো প্রোগ্রামে পৌঁছে দেওয়া, আবার কখনো গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে পাশে থেকেছেন। বাবার এই নিরলস সহযোগিতাই তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।  মায়ের অবদান প্রসঙ্গে সেহমান ইসলাম জানান, নীরবে সব সামলে রাখা, দোয়া ও সাহস দিয়ে প্রতিটি মুহূর্তে তাকে আগলে রেখেছেন তার মা। ভেঙে পড়ার সময় মায়ের দোয়াই তাকে আবার নতুন করে পথ চলার শক্তি জুগিয়েছে।
Advertisement

 

এছাড়াও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার সম্মানিত সঙ্গীত গুরু ও মেন্টরদের প্রতি, যাদের সঠিক দিকনির্দেশনা ও নিরলস প্রশিক্ষণে তিনি নিজেকে গড়ে তুলতে পেরেছেন। বিশেষ ধন্যবাদ জানান RTV পরিবার, বিচারকমণ্ডলী, টিম মেম্বার, গ্রুমার ভাইয়া-আপু এবং তার প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।  বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় সবার প্রিয় আরজু আহমেদ স্যার-এর প্রতিও। 

পাশাপাশি Engineering University School and College-এর অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা এবং বন্ধুদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান সেহমান ইসলাম, যারা সবসময় তাকে সহযোগিতা ও উৎসাহ দিয়ে পাশে ছিলেন। 

অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই চ্যাম্পিয়ন বলেন, “এই ট্রফি শুধু আমার নয়—এটা আমার বাবা–মায়ের ত্যাগের সম্মান। দোয়া করবেন, যেন আমি তাদের স্বপ্ন ও কষ্টের মূল্য রাখতে পারি।” 
‘আরটিভি লিটল স্টার’ চ্যাম্পিয়ন সেহমান ইসলামের এই সাফল্য নতুন প্রজন্মের প্রতিভাদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকল।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন